ভেজাল পণ্য পরীক্ষায় নিজস্ব ল্যাব করবে ভোক্তা অধিদপ্তর, সক্ষমতা নিয়ে প্রশ্ন

ভোক্তার আস্থা অর্জনে এবার নিজস্ব ল্যাবরেটরিতে পণ্য পরীক্ষা করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির মহাপরিচালকের দাবি, বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিতে ল্যাব স্থাপনের পরিকল্পনা নেয়া হচ্ছে। এতে ভেজাল পণ্যের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিবাচক উদ্যোগ হলেও, অধিদপ্তরের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকেরা। 

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৫ এএম

ভোক্তার আস্থা অর্জনে এবার নিজস্ব ল্যাবরেটরিতে পণ্য পরীক্ষা করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির মহাপরিচালকের দাবি, বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিতে ল্যাব স্থাপনের পরিকল্পনা নেয়া হচ্ছে। এতে ভেজাল পণ্যের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিবাচক উদ্যোগ হলেও, অধিদপ্তরের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকেরা। 

বাজারে খাদ্যপণ্য, প্রসাধনীসহ বিভিন্ন খাতে ভেজাল আর নকলের ছড়াছড়ি। অভিযানে পণ্য জব্দ হলেও, মান পরীক্ষা করতে মাসের পর মাস অপেক্ষা করতে হয় অন্য প্রতিষ্ঠানের ল্যাবের উপর। এবার সেই জটিলতা কাটাতে নিজস্ব ল্যাবরেটরি স্থাপন করতে যাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

মহাপরিচালক জানান, কোনো পণ্যের মান নিয়ে সন্দেহ হলে নমুনা পাঠাতে হয় বিএসটিআই, সায়েন্স ল্যাব বা অন্য প্রতিষ্ঠানে। রিপোর্ট পেতে সময় লাগে ১৫ দিন থেকে ২ মাস। ততদিনে অভিযুক্ত জামিন নিয়ে আবারও ব্যবসায় যুক্ত হয়। অধিদপ্তরের নিজের আধুনিক ল্যাব থাকলে দ্রুত পরীক্ষার ফল পাওয়া যাবে। ভেজাল প্রমাণ হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়াও সহজ হবে বলে আশা করেন তিনি।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জহিরুল ইসলাম বলেন, ‘যদি সরকারের সহযোগিতা পাওয়া যায়, তাহলে ল্যাব করার চিন্তা আছে আমাদের। নিজস্ব ল্যাব থাকলে তাৎক্ষণিকভাবে আমরা পণ্য পরীক্ষা করতে পারি। কিন্তু অন্যের ল্যাবে যখন আমরা এগুলো পাঠাই বা পাঠাবো তখন হয়তো সময়ের একটা বিষয় থাকে। আবার ল্যাব টেস্টে কিছু ফি আছে, অন্য জায়গায় করালে সেটা দেওয়া লাগে।’

বাজারে কারসাজি রোধ ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে এখনো জোরালো ভূমিকা রাখতে পারছে না অধিদপ্তর। পরিবহন, ডিজিটাল প্রতারণা, মোবাইল অপারেটর সহ অন্যান্য সেবা খাতেও অধিদপ্তরের কার্যক্রম সন্তোষজনক নয়। এমন বাস্তবতায় স্বল্প জনবল নিয়ে তদারকির পাশাপাশি গবেষণা চালানো বড় চ্যালেঞ্জ, মত বিশেষজ্ঞদের।

ক্যাবের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘ল্যাব তৈরি করে সেই ল্যাবগুলো চালিয়ে খাদ্যের মান দেখে তারপর ইন্ট্রোগেট করা, এটা আসলে ভোক্তা অধিকার আইনের পুরোপুরি রিফ্লেকশন হয় না। আমি মনে করি যে, তার চেয়ে বরং তাদের লোকবল বাড়ানো, তাদের সক্ষমতা এই বিষয়গুলো বেশি গুরুত দেওয়া উচিৎ।’

ভোক্তার আস্থা অর্জনে অধিদপ্তরের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি ও জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ বিশ্লেষকদের। 

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী রোববার জমা দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া...
পরীক্ষার্থীদের সন্তানতুল্য উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, তাদের ভবিষ্যৎ, স্বপ্ন ও মানসিক অবস্থার গুরুত্ব সরকার গভীরভাবে উপলব্ধি করে। জনগণের নির্বাচিত সরকার হিসেবে শিক্ষার্থীদের জন্য...
দুর্যোগের মধ্যেও কেন এইচএসসি পরীক্ষা নেওয়া হলো—সেই বিতর্কে নিজের অবস্থান তুলে ধরেছেন শিক্ষামন্ত্রী আ আ ন ম এহসানুল হক মিলন। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এই ব্যাখ্যা দেন।
আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ১৯ মে অনুষ্ঠেয় সদস্য নির্বাচন স্থগিত করা হয়েছে। জ্বালানি তেলের সংকটসহ কিছু কারণে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 
জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে প্রায় ৩২ কোটি ডলার জরুরি ঋণ সহায়তা দেবে জাপান। আজ মঙ্গলবার সকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক শেষে এ...
কিংবদন্তি সুফি গায়ক ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানের জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) রাজধানীর কেআইবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘ইশক-এ-নুসরাত’। অনুষ্ঠানটির আয়োজক...
বিশ্বকাপে মেসির পারফরম্যান্স এবং ইন্টার মায়ামির হয়ে তাঁর সাফল্যের জেরে এ বয়সেও ব্যালন ডি’অরে অন্যতম ফেভারিট ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত এবার আর পুরস্কার জেতা হয়নি। মেসি-এমবাপ্পে-ইয়ামালদের পেছনে...
একসময় তাঁকে ‘পাপ্পু’ বলে বিদ্রূপ করত বিজেপি। রাজনৈতিক প্রচারে দুর্বল ও অপরিণত নেতা হিসেবে তুলে ধরা হতো। পরপর দুই লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি, নিজের নির্বাচনী পরাজয়—সব মিলিয়ে প্রশ্ন উঠেছিল,...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর