মূল্যস্ফীতির চাপ, ৭০% ছাড়েও বাড়ছে না পোশাক বিক্রি

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১১ পিএম

টানা উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের কেনার সামর্থ্য কমেছে। ফলে প্রয়োজনীয় জিনিসপত্র কেনায় গুরুত্ব দিচ্ছেন তারা। যার প্রভাব পড়েছে পোশাকের বেচাকেনায়। ব্র্যান্ডের দোকানগুলোয় ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দিলেও, তেমন ক্রেতা নেই। ব্যবসায়ীরা বলছেন, গত বছরের চেয়ে তাদের বিক্রি কমেছে ২০ শতাংশের বেশি।

দেশের বড় বড় ফ্যাশন ব্র্যান্ডগুলোতে ঝুলছে আকর্ষণীয় ছাড়ের ব্যানার। অথচ দোকানে অলস দাঁড়িয়ে আছেন বিক্রয়কর্মীরা। 

বিক্রেতারা বলছেন, ক্রেতা টানতে ২০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিলেও বিক্রি আশঙ্কাজনকভাবে কমে গেছে।

ফ্যাশন এন্টারপ্রেনারস এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি সৌমিক দাস বলেন, ‘বিক্রি কম, আবার উৎপাদন খরচ প্রায় ৪০ শতাংশ বেড়ে যাওয়ায় মুনাফাও কমেছে।’ 

ক্রেতারা বলছেন, পোশাক জুতা বা অন্যান্য কেনাকাটার চেয়ে এখন নিত্যপ্রয়োজনীয় জিনিসেই গুরুত্ব দিচ্ছেন তারা। 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, সেপ্টেম্বর মাসের সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ৩৪ শতাংশ । যার মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ২ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি।

নলেজ হাব ইন্সটিটিউটের সভাপতি খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি ভোক্তাদের আত্মবিশ্বাস কমিয়ে দিয়েছে। জীবনযাত্রার বাড়তি ব্যয় এবং মধ্যবিত্ত পরিবারের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় মানুষ এখন অনেক ভেবেচিন্তে খরচ করছে।’

বিশ্লেষকরা বলছেন, কেনাকাটার এই ধীরগতি দেশের সামগ্রিক অর্থনীতির চাপের প্রতিফলন। তাই, স্থিতিশীলতা ফেরাতে অর্থনৈতিক সংস্কারের বাস্তবায়ন জরুরি বলে মনে করেন তারা।

নির্দিষ্ট সময় সীমার মধ্যেই গঠিত মজুরি বোর্ড শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি–বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। আজ মঙ্গলবার রাতে...
রাজধানীর অভিজাত শপিংমলগুলোতে দীর্ঘ দিন বেচাকেনায় মন্দা চলছে। সম্প্রতি কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেট বন্ধ হয়ে যাওয়ায় ভয় ধরেছে মালিক সমিতির। তারা বলছেন, দোকান ভাড়া, সার্ভিস চার্জ, কর্মীদের বেতন ও...
চলতি অর্থবছরের (২০২৬-২৭) প্রথম প্রান্তিকে দেশের পণ্য রপ্তানি বেড়েছে ৬ দশমিক ৩৪ শতাংশ। অর্থের অঙ্কে জুলাই থেকে সেপ্টেম্বর- এই তিন মাসে রপ্তানি হয়েছে ১৩ বিলিয়ন ডলারের বেশি। তৈরি পোশাকের পাশাপাশি...
এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রয়াত প্রতিষ্ঠাতা সৈয়দ মঞ্জুর এলাহীর ৮৪তম জন্মবার্ষিকী আগামী ২৬ সেপ্টেম্বর। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশজুড়ে এপেক্সের ৫০০টিরও বেশি আউটলেট এবং অনলাইনে সকল পণ্যের ওপর...
ডেঙ্গু আক্রান্ত হয়ে শুক্রবার আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৫৫ জনে।  একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৫ জন ডেঙ্গু রোগী। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল। তিনি বলেন, ‘যারা বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে চেয়েছিল, জনগণের...
একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং ৭ই নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে...
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানির চেয়ে আমদানির ব্যয় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে বাণিজ্য ঘাটতি বেড়ে ৭৪৭ কোটি ডলারে দাড়িয়েছে। এ সময় আমদানিতে সবচেয়ে বেশি ব্যয় বেড়েছে পেট্রোলিয়াম পণ্যে। আগের...
লোডিং...
```html ```

এলাকার খবর