ভোটে দ্বিতীয়ও হতে পারলেন না মুরাদ

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০২:১১ পিএম

পরাজিত হয়েছেন জামালপুর- ৪ আসনের আলোচিত সংসদ সদস্য ডা. মো. মুরাদ হাসান। নির্বাচনের ফলাফলে তিনি রয়েছেন ৩য় অবস্থানে। জামালপুর- ৪ (সরিষাবাড়ি) আসন থেকে জয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুর রশিদ। ২য় হয়েছেন আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান হেলাল।

গতকাল রোববার সকাল ৮ টায় সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কার্যক্রম। এরপরে শুরু হয় ভোট গণনার কাজ। রাত ১০.৩০ মিনিটের দিকে জামালপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে রিটার্নিং কর্মকর্তা শফিউর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। 

রিটার্নিং কর্মকর্তা জানান, জামালপুর- ৪ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আব্দুর রশিদ ৫০ হাজার ৬৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলাল পেয়েছেন ৪৭ হাজার ৬৩৮ ভোট এবং ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসান ৩৭ হাজার ৪৩৩ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

এই আসনে ভোট পড়েছে ৪৮ দশমিক ০৮ শতাংশ। মোট ভোট দিয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬৫ জন। এর মধ্যে বৈধ ভোট ১ লাখ ৩৭ হাজার ১০৭ টি এবং বাতিল ভোট ১ হাজার ৯৫৮টি। জেলার ৫টি আসনের মধ্যে শুধু মাত্র সরিষাবাড়িতেই মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন বর্তমান সংসদ সদস্য মুরাদ হাসান।  

এর আগে আসনটি থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মুরাদ হাসান। ২০১৮ সালে নির্বাচনে প্রথমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তাঁকে। কয়েক মাস পরই স্বাস্থ্য থেকে সরিয়ে দেওয়া হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে। তথ্যপ্রতিমন্ত্রী থাকার সময় চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে একটি ফোনালাপ ফাঁস হলে মন্ত্রিত্ব ছাড়তে হয় তাঁকে। এ ছাড়াও নানা বক্তব্যের জন্য আলোচনায় ছিলেন তিনি।

কিছু দল হ্যাঁ ভোটের ব্যাপারে স্বস্তির সাথে কিছু বলতে চায় না অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার দুপুরে জামালপুর শহরের সিংহজানী স্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় এই অভিযোগ করেন...
নাগরিক ঐক্যের আহ্বায়ক ও বিএনপির জোট সঙ্গী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বগুড়া-২ আসনে অবৈধ ঘোষণা করা হলেও ঢাকা-১৮ আসনে বৈধতা পেয়েছে। শনিবার ঢাকার আসনগুলোর রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার...
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন। বৃহস্পতিবার দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র...
জাতীয় পার্টির একাংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদ এবং আরেক অংশের নেতা আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে ১৮ দলীয় নতুন একটি রাজনৈতিক জোট গঠিত হয়েছে। এর নাম দেওয়া হয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট বা এনডিএফ।...
‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামের চলন্ত একটি ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার ১০টায় দায়িত্ব অবহেলার কারণে চারজন পুলিশ সদস্য প্রত্যাহার করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন...
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব অ্যান্ডা ফিলিপ আজ বুধবার ঢাকা ত্যাগ করেছেন। তিনি গত ৩০ আগস্ট ঢাকায় এসেছিলেন।
স্পিকারের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর