কিছু দল হ্যাঁ ভোটের ব্যাপারে স্বস্তির সাথে কিছু বলতে চায় না: জামায়াত আমির

কিছু দল হ্যাঁ ভোটের ব্যাপারে স্বস্তির সাথে কিছু বলতে চায় না অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার দুপুরে জামালপুর শহরের সিংহজানী স্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় এই অভিযোগ করেন তিনি।

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫২ পিএম

কিছু দল হ্যাঁ ভোটের ব্যাপারে স্বস্তির সাথে কিছু বলতে চায় না অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার দুপুরে জামালপুর শহরের সিংহজানী স্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় এই অভিযোগ করেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘‌কোনো কোনো জায়গায় মায়েরা ভোট চাইতে গেলে অপমান করছে দুর্বৃত্তরা। আমাদের মায়েদের কি এই অধিকার নাই? তাদের কি এই দায়িত্ব নাই? যারা মায়ের গায়ে হাত তোলে, তারা কোন প্রজাতির আমি বুঝতে পারি না। এরা কি মানুষ প্রজাতির নাকি অন্য প্রজাতির? এই কয়দিন ধরে উৎপাত শুরু হয়েছে। আমরা চাই সবার যার যার কর্মসূচী, পরিকল্পনা, বক্তব্য নিয়ে জনগণের কাছে যাক। মায়েদের অপমান আমরা সহ্য করব না। যদি কোনো দুর্বৃত্ত আপনাদের কটু কথা বলে, তাহলে চোখে চোখ রেখে বলবেন–আমি মা, আমি তোমাদের পরোয়া করি না, আমি পরোয়া করি আল্লাহকে।’

জামায়াত আমির বলেন, ‘কিছু দল, তারা হ্যাঁ ভোটের ব্যাপারে স্বস্তির সাথে কিছু বলতে চান না। আমরা তাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই–আমরা যেভাবে ১৮ কোটি মানুষের সামনে গিয়ে, সব জায়গায় সবাই বলছি সংস্কারে হ্যাঁ ভোট, গণভোটে হ্যাঁ ভোট। আপনারা হ্যাঁ নাকি না সেটি ভালো করে বলেন। আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে বলেন কেনো? আমরা তাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, না লুকিয়ে লুকিয়ে বলে প্রকাশ্যে বলার আহ্বান জানাই।’

এ সময় শফিকুর রহমান এবারের নির্বাচনকে বাক পরিবর্তনের নির্বাচন বলে দাবি করে বলেন, ‍‍‍‍‍‍এবারের নির্বাচন ২৬ এর নির্বাচন। এই নির্বাচন ১৪০০ শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে নির্বাচন, এই নির্বাচন আন্দোলনে পঙ্গুত্ববরণ করা ৩৪ হাজার আহতের নির্বাচন। এই নির্বাচন শহীদ পরিবারের হাহাকারের নির্বাচন।’ 

তিনি আরও বলেন, ‘আমাদের দলের ৬২ ভাগ যুবক। আমরা যুবকদের বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না। আমরা বেকারদের কর্মসংস্থানের সুযোগ করে দেবো।’ 

সবশেষ তিনি জামালপুর জেলার ৫টি আসনের দলীয় প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।   

জামালপুর জেলা জামায়তের সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আওয়ালের সঞ্চালনায় ও সদর-৫ আসনের এমপি প্রার্থী, জেলা জামায়াতের আমির মুহাম্মদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী, ডাকসুর জিএস এস এম ফরহাদসহ জেলা ও কেন্দ্রীয় জামায়াতের নেতারা।

যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
রেমিট্যান্স বন্ধের হুমকি দেশের জনগণের স্বার্থের পরিপন্থি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, জামায়াত কখনও দেশের জন্য রাজনীতি করেনি। শুক্রবার বিকালে ঢাকা...
জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন শুনানি ঘিরে আদালতের এজলাস কক্ষে হাতাহাতিতে জড়ান জামায়াত ও বিএনপিপন্থী আইনজীবীরা। এমন কাণ্ডে এজলাস ত্যাগ করেন বিচারক। পরবর্তীতে পরিস্থিতি শান্ত...
স্থানীয় সরকার নির্বাচনের জন্য দল গোছাচ্ছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি–এনসিপি। এরইমধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে প্রার্থী ঘোষণা দিয়েছে দুই দলই। এছাড়া ইউনিয়ন, উপজেলা ও জেলা নির্বাচনের জন্য...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর