বিএনপির আন্দোলন এখন দেশে-বিদেশে হাসি–তামাশার খোরাক: কাদের

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৮:০০ পিএম

বিএনপির আন্দোলন এখন দেশে-বিদেশে হাসি–তামাশার খোরাক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে আজ রোববার দুপুরে নেতা–কর্মীদের সঙ্গে সমসাময়িক বিষয়ে আলোচনার সময় তিনি এ কথা বলেন।

নতুন করে বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদের আন্দোলন সুস্পষ্ট নয়। বিএনপির আন্দোলন এখন দেশে-বিদেশে হাসি–তামাশার খোরাক।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির শান্তিপূর্ণ কোনো কর্মসূচিতে বাধা দেবে না সরকার। তবে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।

বিদেশি কারও অভিনন্দনের জন্য সরকার বসে আছে, এটি মনে করার কারণ নেই বলে মন্তব্য করেন কাদের। তিনি বলেন, এমন দেউলিয়া আওয়ামী লীগ নয়। বিএনপি হিংসায় জ্বলছে। কারণ, নির্বাচনে না আসার পর ৪২ শতাংশ মানুষ ভোট দিয়েছে।

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের রীতিনীতিতে কেউ প্রধানমন্ত্রী নির্বাচিত হলে অভিনন্দন জানায়। এটা নতুন কোনো বিষয় না। সেই রীতিনীতি অনুযায়ী সবাই অভিনন্দন জানাচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দ্রব্যমূল্য বাড়লে জনগণের সরকার দায় এড়াতে পারে না। এ ব্যাপারে সরকার যথাযথ পদক্ষেপ নিতে উদ্যোগী হয়েছে।

সমাজ এবং রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের মতামত নেওয়া জরুরি উল্লেখ করে তাদেরকে প্রশ্ন করার সুযোগ তৈরি করে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে ঢাকা...
গত ১৭ বছরে যে অনিয়ম দুর্নীতি হয়েছে বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার সেটা বন্ধ করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ বৃহস্পতিবার ইউনিসেফ প্রতিনিধিদলের সঙ্গে সচিবালয়ে...
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি পরিবহন খাত ঘিরে মাফিয়াতন্ত্রের অবসান ঘটাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
দেশ ও জাতির প্রশ্নে বিএনপি কোনোদিন মাথা নত করবে না, প্রয়োজনে শেষ পর্যন্ত লড়াই করে যাবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েট...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর