সবকিছু হারিয়ে বিএনপি শোক মিছিল করছে: কাদের

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০২:৪২ পিএম

সবকিছু হারিয়ে বিএনপি শোক মিছিল করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডিতে আজ সোমবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, সবকিছু হারিয়ে বিএনপি শোক মিছিল করছে। কালো পতাকার সাথে কালো ব্যাচ ধারণ করলে ষোলোকলা পূর্ণ হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখন তারা বিভিন্ন সরকারবিরোধী কাজ করছে। এখন বিএনপি আগুন সন্ত্রাসের সাথে গুজব সন্ত্রাস করছে।

বিএনপি রাজনীতিতে ভুলের চোরাবলিতে ঘুরপাক খাচ্ছে উল্লেখ করে কাদের বলেন, সারা পৃথিবীতে পণ্যের মূল্য বেশি। এটাকে তারা দুর্ভিক্ষের পূর্বাভাস বলে ছড়াচ্ছে। কথার বুলিতে তারা সরকারের পতন করতে চায়। এত সহজ নয়।

আন্দোলনের নামে আগুন সন্ত্রাস করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী, দেশের বিরুদ্ধে যারা কাজ করবে, তাদের সংসদে যাওয়া কাম্য নয়।

জাতীয় সংসদে বিরোধী দলের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দল হিসেবে জাতীয় পার্টিই বিরোধী দল। আর স্বতন্ত্ররা স্বতন্ত্রই।

ফেসবুকে এক নারীর সঙ্গে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী। এতে দাবি করা হয়েছে, দলের পক্ষ থেকে প্রকৃত ঘটনা...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
বিএনপির মিত্র ও শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর আলোচনার বিস্তারিত গণমাধ্যমের...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবে রূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর