মির্জা ফখরুল হয়ত মহাসচিব পদ থেকে সরে যেতে চান: মেজর হাফিজ

আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৮:২৬ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব পদে পরিবর্তনের জোর গুঞ্জন চলছে। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, এটি দল পুনর্গঠনে নেতৃত্বের পরিবর্তনের অংশ। এই প্রক্রিয়ার অংশ হিসেবে এরই মধ্যে বিলুপ্ত হয়েছে ছাত্রদলের কমিটি। দলের নীতিনির্ধারণী ফোরাম, জাতীয় স্থায়ী কমিটিতেও আসতে পারে পরিবর্তন। দলের জ্যেষ্ঠ নেতারা বলছেন, দলের প্রয়োজনে নেতৃত্বে পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে বিএনপি রাজপথে সরব থাকলেও গত ২৮ অক্টোবর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর পিছু হটে। একের পর এক গ্রেপ্তার হন মহাসচিবসহ দলটির সিনিয়র নেতারা।

ভোটের পর মহাসচিব মির্জা ফখরুলসহ জেল থেকে মুক্তি পান বিএনপির প্রায় সব নেতা। তবে মুক্তির পর রাজনৈতিক কোনো কর্মসূচিতে দেখা যায়নি মির্জা ফখরুলকে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, অসুস্থতার কারণে আপাতত রাজনীতি থেকে দূরে আছেন মির্জা ফখরুল।

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ইনডিপেনডেন্ট টেলিভিশনকে বলেন, ‘তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) অসুস্থ। হয়ত তিনি নিজেও চলে যেতে (মহাসচিব পদ থেকে) চান। বিএনপি তো অন্য ধরনের দল। এখানে দলের চেয়ারপারসনই সকল সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি বিভিন্ন পরিবেশ-পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে পারেন।’

বিএনপিতে মহাসচিব পরিবর্তন হতে পারে, দলের ভেতরে বাইরে এমন গুঞ্জনের পাশাপাশি স্থায়ী কমিটিতেও নতুন মুখ নিয়ে চলছে আলোচনা। দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, হাফিজ উদ্দিন আহমদ, নিতাই রায় চৌধুরী, মো. শাহজাহান, আহমেদ আজম খান, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভীসহ কয়েকজনের নাম আসছে নানা সূত্র থেকে।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘দল পুনর্গঠন করা প্রয়োজন। কেন যে যোগ্য ব্যক্তিদের পদায়ন করা হয় না এটি আমার কাছেও একটি প্রহেলিকার মতো মনে হয়। দু-তিনজনে মিলে সিদ্ধান্ত নেওয়ার চেয়ে ১২-১৩ জন মিলে সিদ্ধান্ত নিলেই তো ভালো হয়।’

দলটির আরেক ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ইনডিপেনডেন্ট টেলিভিশনকে বলেন, ‘দুদিন আগে বা পরে কেন্দ্রীয় কমিটিতে যে পদগুলো শূন্য আছে, সেগুলো তো পূরণ করতেই হবে। আমাদের সাংগঠনিকটা যত দ্রুত করতে পারব ততই আমাদের সুবিধা।’

এদিকে বিএনপির নীতিনির্ধারণী ফোরামের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্বেও আসতে পারে পরিবর্তন। সম্প্রতি হঠাৎ করেই ছাত্রদলের কমিটি বিলুপ্ত করে দেওয়া হয়েছে নতুন নেতৃত্ব।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘কমিটি দেওয়ার পর তিন বছর রাখতে হবে এমন না। যদি কমিটি আশানুরূপ কাজ না করতে পারে, তাহলে আমি ওই কমিটি আগেও ভাঙতে পারি আবার পরেও ভাঙতে পারি। সুতরাং দলের পুনর্গঠন কার্যক্রম তো চলমান।’

১৭ বছরেরও বেশি সময় ক্ষমতার বাইরে থাকা দলটির নেতা-কর্মীদের প্রত্যাশা যোগ্য এবং ত্যাগীদের মূল্যায়ন করবে বিএনপি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবে রূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
ভবিষ্যতে কেউ ব্যালট বাক্স চুরির চেষ্টা করলে তাদেরকে বিষখালী নদীতে ভাসিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। রোববার...
অপ্রতুল বিচারিক ব্যবস্থায় বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
রাজধানীর যাত্রাবাড়ীতে এক যুবককে কিল-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ খানবাড়ির মোড়ে এ ঘটনা ঘটে।
মাদারীপুরের শিবচর উপজেলার কওমি মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ৭ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর