ঝিনাইদহ-১ উপনির্বাচনে নৌকার প্রার্থী নায়েব আলী

আপডেট : ০৫ মে ২০২৪, ০৩:১১ পিএম

ঝিনাইদহ-১ (শৈলকূপা) উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. নায়েব আলী জোয়ার্দার।

শনিবার সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে এসব তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের মৃত্যুতে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন শূন্য হয়। শূন্য আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন মোট ২৫ জন। আসনটিতে আগামী ৫ জুন ভোটগ্রহণ করা হবে।

গত ১৬ মার্চ ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই থাইল্যান্ডের বামরুনদগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। বেশ কিছুদিন লিভার জটিলতাসহ নানা রোগে অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন আব্দুল হাই। পরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় বামরুনগ্রাদ হাসপাতালে। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই।

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ওপর বিএনপির কোনো সমর্থন থাকবে কিনা–সে বিষয় কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত উন্নয়নের কারণে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দীর্ঘায়িত হচ্ছে। বর্তমান সরকার পরিবেশকে বিবেচনা না করে কোনো উন্নয়ন...
স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকার দেশের গ্রামীণ অবকাঠামো ও বিআরডিবিকে অকার্যকর করে রেখেছিল। বর্তমান সরকার পল্লী উন্নয়ন, কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ডের...
মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে এনে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে। আজ সোমবার সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে সাড়ে ৮টার দিকে তাকে হাসপাতালে...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর