সাবেক সেনা ও পুলিশ প্রধানের দুর্নীতিতে দেশের সুনাম নষ্ট: ফখরুল

আপডেট : ০৩ জুন ২০২৪, ০৭:২৯ পিএম

সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ ও পুলিশ প্রধান বেনজীর আহমেদের দুর্নীতি আইন-শৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ও দেশের সুনাম নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।

আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, ‘দুর্নীতি করে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের দেশ ছেড়ে চলে যাওয়া এবং সেনা প্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা জাতির জন্য লজ্জাজনক ঘটনা।’

ক্ষমতাসীন দলের সংসদ সদস্যের কলকাতায় নির্মম হত্যার ঘটনা দুঃখজনক বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘সরকারের লোকজন শুধু লুটপাটে ব্যস্ত রয়েছে।’

বিএনপির মহাসচিব দাবি করেন, ‘পুলিশ ও প্রশাসনকে জোর করে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে সরকার। সরকার দেশের রাজনীতি অর্থনীতিকে ধ্বংস করেছে। দুর্নীতি করতে মেগা প্রকল্পগুলো নেওয়া হয়েছে।’

দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর