শেখ হাসিনার শাসনামলে ছিল নরকের শাসন: রিজভী

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২০ এএম

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাসনামলকে নরকের শাসনামল বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরের পরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাগড়া ঈদগা ময়দানে বন্যার্তদের মধ্যে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। 

রুহুল কবির রিজভী বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামল ছিল নরকের, তাই বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।’ 

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, ‘শেখ হাসিনার শাসনামলে আইনের শাসন থাকলে শেখ হাসিনা হেরে যেতেন, তাই বিএনপিকে দমিয়ে রাখার জন্য যুবলীগ, ছাত্রলীগ থেকে পুলিশ বাহিনী বানিয়েছিলেন। তিনি জানেন ন্যায়ের শাসন থাকলে তিনি হেরে যাবেন।’ 

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ও কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান, ঢাকা মহানগর দক্ষিণ সেচ্ছাসেবক দলের সভাপতি এএ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা সিকদার

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন পারভেজ, সাধারণ সম্পাদক  আমিরুল পাসা রাকিব সাংগঠনিক সম্পাদক সাহেদ পান্না, বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া, যুবদল নেতা মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজসহ আরও অনেকে।

পরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দেড় হাজার বন্যার্তদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সমাজ এবং রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের মতামত নেওয়া জরুরি উল্লেখ করে তাদেরকে প্রশ্ন করার সুযোগ তৈরি করে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে ঢাকা...
গত ১৭ বছরে যে অনিয়ম দুর্নীতি হয়েছে বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার সেটা বন্ধ করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ বৃহস্পতিবার ইউনিসেফ প্রতিনিধিদলের সঙ্গে সচিবালয়ে...
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি পরিবহন খাত ঘিরে মাফিয়াতন্ত্রের অবসান ঘটাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
দেশ ও জাতির প্রশ্নে বিএনপি কোনোদিন মাথা নত করবে না, প্রয়োজনে শেষ পর্যন্ত লড়াই করে যাবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েট...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর