৭ মার্চকে অবমূল্যায়ন করা ঠিক হবে না: জিএম কাদের

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৬:১৮ পিএম

৭ মার্চকে অবমূল্যায়ন করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সোমবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জানান, তার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে নয়। 

জিএম কাদের বলেন, ‘আওয়ামী লীগের সময় জামায়াতকে নিষিদ্ধের পক্ষে ছিল না জাতীয় পার্টি। তাই এখন আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না জাতীয় পার্টি।’ 

জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর ছিল এমন অভিযোগও প্রত্যাখান করেন তিনি। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে শুরু থেকেই সমর্থন ছিল জাতীয় পার্টির। আন্দোলনে নিহতদের তালিকা প্রকাশ করতে হবে। যে-সব ছাত্ররা আন্দোলনে অংশ নিয়েছিল তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ছাত্র-জনতার আন্দোলনে যে-সব সরকারি কর্মকর্তা উস্কানি এবং মদদ দিয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার দাবি জাতীয় পার্টির।’ 

জিএম কাদের বলেন, ‘বিভিন্ন সময় আওয়ামী লীগ জোর করে জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে বাধ্য করেছে। আওয়ামী লীগ ভয়ভীতি দেখিয়ে জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে বাধ্য করেছে। জাতীয় পার্টি সবসময় প্রতিযোগিতামূলক নির্বাচন চেয়েছে, যা আওয়ামী লীগের সময় হয়নি। দলকে টিকিয়ে রাখতেই নির্বাচনে অংশ নিয়েছিল জাতীয় পার্টি।’ 

২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনের পর সরকারের সমালোচনা করায় তাকে দলের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি। জিএম কাদের বলেন, ‘রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছিল।’ 

এ সময় অন্তবর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান। তিনি বলেন, ‘বর্তমান সরকার অনেক শত্রুকে বন্ধু এবং কাউকে শত্রু বানানোর চেষ্টা চলছে। যেমনটা প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে জাতীয় পার্টিকে রাখা হয়নি।’

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর