সংস্কারের নামে দল গোছানোর সময় নিচ্ছেন, তা বললেই হয়: বিএনপি নেতা নজরুল

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৮:২৫ পিএম

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘আপনাদের কৌশল আমরা বুঝি। আপনারা সংস্কারের নামে দল গোছানোর সময় নিচ্ছেন, তা বললেই হয়। বিএনপি অনেক আগেই এই সংস্কারের কথা বলেছে। তাই যারা বলেন সংস্কার করবেন, তারা এই চিন্তা বাদ দিয়ে নির্বাচনের পথে আসেন।’ 

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা, শহর ও পৌর বিএনপির উদ্যোগে গোপালপুর-ভূঞাপুর আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক উপমন্ত্রী সদ্য কারামুক্ত আব্দুস সালাম পিন্টুর বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নজরুল ইসলাম খান।

নজরুল ইসলাম খান আরও বলেন, ‘গত বছরের ১৭ আগস্ট সালাম পিন্টুকে ফাঁসি দিয়ে ২১ আগস্ট তারা উৎসব করতে চেয়েছিল। কিন্তু আল্লাহর রহমত থাকার কারণে তারা দিতে পারেনি। যারা পকেট ভরপুর করতে আওয়ামী লীগের কর্মীদেরকে দলে অনুপ্রবেশ করাতে যাচ্ছেন, তারা সাবধান হয়ে যান। দলে কোনো প্রকার অনুপ্রবেশ করানো যাবে না।’

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেন, ‘উনারা আমাকে বিনা কারণে ১৭ বছর কারাবরণ করিয়েছে। আল্লাহর রহমত থাকার কারণে আমার প্রিয় গোপালপুরের মাটিতে আবার দেখা হলো। আমার পাশ থেকে নিয়ে গিয়ে নিজামী ও গোলাম আযমকে ফাঁসি দেওয়া হয়েছে। চিকিৎসার নামে দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছে। আমাকেও তাই করতে চেয়েছিল, কিন্তু পারেনি। শহীদদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। আমরা জুলাই আন্দোলনের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই।’

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘কে বলেছে জনগণ নির্বাচন চায় না? আপনারা দেখে যান গোপালপুরের মানুষ নির্বাচন চায়। তাই বলতে চাই, অতিদ্রুত নির্বাচন দিন।’ 

গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খ. জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, নির্বাহী সদস্য এস এম ওবায়দুল হক নাসির, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। 

দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
দেশের সুশীল সমাজসহ অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ‘কোলে’ উঠে গেছে বলে মনে করছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। এজন্য সুশীল সমাজকে খেসারত ‘দিতেই হবে’...
চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর