স্থানীয় নির্বাচনের পরে জাতীয় নির্বাচন চায় জামায়াত: রফিকুল ইসলাম খান

আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ০৭:২৩ পিএম

অন্তর্বর্তী সরকারের কাছে প্রথমে স্থানীয় ও পরে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। শনিবার দিনব্যাপী জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত সদস্য শিক্ষা শিবিরের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই দাবি জানান তিনি।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘‘২০০৮ এ ভারতীয় গোয়েন্দা সংস্থার ‘র’ ও মঈনুদ্দিন ফখরুদ্দিনের যৌথ প্রযোজনার নির্বাচন পরবর্তী আওয়ামী লীগের তিনটি নির্বাচনে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের ভোটাধিকারের নির্বাচন দাবি করছি। প্রথমে স্থানীয়, তারপরে জাতীয় নির্বাচনেরও দাবি করি।’ 

জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির ফজলুর রহমান সাইদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, জামায়াত নেতা অধ্যাপক নজরুল ইসলাম, মাওলানা আতাউর রহমান প্রমুখ।

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান আরও বলেন, ‘আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ধর্ম–বর্ণ নির্বিশেষে মানবজাতি হবে নিরাপদ। কারণ সেখানে কেউ সংখ্যাগুরু আবার কেউ সংখ্যালঘু বলে কোনো শব্দ থাকবে না। আর এ লক্ষ্য পূরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের কাছে ইতোমধ্যেই একটি পরীক্ষিত দল হিসেবে স্থান পেয়েছে।’

যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর