প্রশাসনে আ. লীগের লোকদের পুনর্বাসন প্রক্রিয়া চালু হয়েছে: আসাদুজ্জামান রিপন 

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১০:২৮ পিএম

প্রশাসনে ধীরে ধীরে পতিত আওয়ামী লীগের লোকদের পূনর্বাসন প্রক্রিয়া চালু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এ কথা বলেন তিনি।

সারাদেশে অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদী শাসন এবং শিমুলিয়া ঘাটে আন্তর্জাতিক কনটেইনার পোর্ট স্থাপনসহ ১১ দফা দাবিতে এই নাগরিক সমাবেশের আয়োজন করা হয়।

আসাদুজ্জামান রিপন বলেন, ‘প্রশাসনে ধীরে ধীরে পতিত আওয়ামী লীগের লোকদের পূনর্বাসন প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। সরকারের মধ্যে নানাভাবে কখনো উপদেষ্টার বিশেষ সহকারী নামে আওয়ামী লীগের পূনর্বাসন হচ্ছে। যারা শেখ হাসিনার সাথে ছিলেন, দূর্নীতির সাথে ছিলেন এবং যারা গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন সেই সমস্ত লোকদের আমরা ক্রমেই দেখতে পাচ্ছি তারা ইউনূস সরকারের প্রশাসনে যুক্ত হয়ে যাচ্ছে।’

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে রিপন বলেন, ‘আপনাকে ভুল বুঝিয়ে, তথ্য গোপন করে পতিত স্বৈরাচার সরকারের লোকজন আপনার প্রশাসনে ঢুকে যাচ্ছে। দেশের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। ৫ আগস্টের চেতনা নষ্ট হচ্ছে। ৫ আগস্ট শুধু স্বৈরাচার সরকারের পতনের জন্য হয়নি। ৫ আগস্ট হয়েছে স্বৈরাচারী ব্যবস্থাকে কবর দেওয়ার জন্য।’

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, ‘অপরিকল্পিতভাবে, অবৈধ বালু উত্তোলনের করে দেশকে বিপর্যয়ের মধ্যে ঠেলে দিচ্ছে বালু সন্ত্রাসীরা। নদী শেষ হয়ে যাচ্ছে। গ্রাম শেষ হয়ে যাচ্ছে। বালু সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের জন্য সামাজিক আন্দোলনে যাওয়ার পাশাপাশি উচ্চ আদালতে যাওয়া হবে।’

লৌহজং উপজেলা বিএনপির আয়োজনে নাগরিক সমাবেশে হলুদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল খানের সভাপতিত্বে মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি জাকারিয়া মোল্লাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
লোডিং...

এলাকার খবর