এনসিপির গাড়িবহর আটকে রেখেছে বিএনপির লোকজন: হান্নান মাসউদ

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০৬:৪৯ পিএম

কক্সবাজারের চকরিয়াতে বিএনপির নেতা-কর্মীরা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহর আটকে রেখেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। 

হান্নান মাসউদ লিখেছেন, ‘চকরিয়াতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির গাড়িবহর আটকে রেখেছে বিএনপির লোকজন। তারা গাড়িবহর আটকে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্যের নামে স্লোগান দিচ্ছে। লোহাগড়ায় ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলেছে।’ 

এনসিপির এ নেতা আরও লেখেন, ‘যেমন লীগ গত ১৬ বছর ধরে করছে, ঠিক তেমনি আপনারাও করছেন। তাদের পরিণতি দেখে যদি শিক্ষা না নিতে পারেন, তাহলে সেইম পরিণতির জন্যে আপনারাও অপেক্ষা করুন।’

শনিবার দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে পথসভা করে এনসিপি। এতে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে কূরুচিপূর্ণ বক্তব্য দেন বলে অভিযোগ করেন বিএনপির নেতা-কর্মীরা।

এর প্রতিবাদে চকরিয়ায় বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। অভিযোগ উঠেছে, এ সময় চকরিয়ায় এনসিপির একটি মঞ্চ ভাঙচুর করা হয়। এ ছাড়া এনসিপির নেতা-কর্মীদের বান্দরবানে যাওয়ার পথ রোধ করেন তারা। 

এনসিপির সমাবেশের পর কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় থেকেও একটি বিক্ষোভ মিছিল করে জেলা ছাত্রদল। 

এ বিষয়ে কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহেমুর রহমান বলেন, ‘বিএনপির এ রকম একজন শীর্ষস্থানীয় নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য রাখায় আমরা আহত হয়েছি। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এই ধরনের বক্তব্য জাতীয়তাবাদী চেতনার মানুষকে অপমান করার শামিল।’

কক্সবাজারের বিএনপি নেতা-কর্মীদের শান্ত থাকার আহ্বান জানান জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসূফ বদরী। 

হামলার পর এনসিপি নেতা-কর্মীরা পুলিশ নিরাপত্তায় রয়েছেন বলে জানান দলটির নেতা এসএম সুজাউদ্দিন। 

এ ঘটনার পর থেকে চকরিয়ায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে সেনাবাহিনী ও পুলিশ।

এর আগে গত বুধবার গোপালগঞ্জে হামলার মুখে পড়েন এনসিপির নেতা-কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষে ৫ জন নিহত হন। আহত হন অর্ধশতাধিক। পরে জেলাজুড়ে কারফিউ জারি করে প্রশাসন।

‘অনাহারী নেতাকর্মীদের জন্য গণভিক্ষা কর্মসূচি’ ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। 
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘একাত্তরের পরাজিত শক্তি ডিসেম্বরে আমাদের পতনের কথা বলে আর দিল্লীতে বসে ফ্যাসিস্টের দোসররাও দেখে নেওয়ার কথা বলে।’ রোববার...
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় সহমর্মিতা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একইসঙ্গে এ ঘটনায় ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন তিনি। আজ রোববার দুপুরে নিজের...
বর্তমান সরকার ও বিরোধীদল একই, তারা মিলেমিশে কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।  শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি আরও...
গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, ডিজিটাল অপরাধ ঠেকাতেই সাইবার সুরক্ষা আইন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার দুপুরে সচিবালয়ে এক আলোচনায় এসব কথা বলেন তারা।
পুলিশের প্রিজন ভ্যান থেকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পিচ্চি রাজা পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে সিএসবির উপ-কমিশনার মহিউল ইসলামকে প্রধান করে...
কিশোরগঞ্জের বাজিতপুরে ঝর্ণা আক্তার নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তাঁর স্বামী ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
এবারের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফলাফলে ৫৬ হাজার ২৫৯ জন পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে। এছাড়া ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন। আজ সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রলায়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর