এবার চকরিয়ায় এনসিপির মঞ্চ ভাঙচুরের অভিযোগ

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০৮:০৯ পিএম

এবার কক্সবাজারের চকরিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মঞ্চ ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার চকরিয়ার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা হয়। এনসিপির নেতা-কর্মীরা এ ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেছেন। 

শনিবার দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে পথসভা করে এনসিপি। এতে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে কূরুচিপূর্ণ বক্তব্য দেন বলে অভিযোগ করেন বিএনপির নেতা-কর্মীরা। 

চকরিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মঞ্চ ভাঙচুরের অভিযোগ উঠেছে। ছবি: ভিডিও থেকে সংগৃহীতএর প্রতিবাদে চকরিয়ায় বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। অভিযোগ উঠেছে, এ সময় চকরিয়ায় এনসিপির একটি মঞ্চ ভাঙচুর করা হয়। এ ছাড়া এনসিপির নেতা-কর্মীদের বান্দরবানে যাওয়ার পথ রোধ করেন তারা। 

এনসিপির সমাবেশের পর কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় থেকেও একটি বিক্ষোভ মিছিল করে জেলা ছাত্রদল। 

এ বিষয়ে কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহেমুর রহমান বলেন, ‘বিএনপির এ রকম একজন শীর্ষস্থানীয় নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য রাখায় আমরা আহত হয়েছি। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এই ধরনের বক্তব্য জাতীয়তাবাদী চেতনার মানুষকে অপমান করার শামিল।’

কক্সবাজারের বিএনপি নেতা-কর্মীদের শান্ত থাকার আহ্বান জানান জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসূফ বদরী। 

হামলার পর এনসিপি নেতা-কর্মীরা পুলিশ নিরাপত্তায় রয়েছেন বলে জানান দলটির নেতা এসএম সুজাউদ্দিন। 

এ ঘটনার পর থেকে চকরিয়ায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে সেনাবাহিনী ও পুলিশ।

এর আগে গত বুধবার গোপালগঞ্জে হামলার মুখে পড়েন এনসিপির নেতা-কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষে ৫ জন নিহত হন। আহত হন অর্ধশতাধিক। পরে জেলাজুড়ে কারফিউ জারি করে প্রশাসন।

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশবমোড় এলাকায় অবস্থিত বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। বুধবার রাত আনুমানিক ৮টা ৪৫...
রাজধানীর পৃথক স্থান থেকে আহত হয়ে শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিতে আসে। এর মধ্যে বেশ কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে যায় এবং একজন গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগে চিকিৎসা রয়েছেন।
রংপুরে উত্তাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
ছাত্রদল-ছাত্রশিবিরের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে থমথমে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গতকালের সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী...
আজ সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।...
টানা বৃষ্টিপাত না হওয়া ও আবহাওয়া পরিস্থিতির উন্নতির কারণে ধীরে কমছে তিস্তা ও দুধকুমার নদের পানি।
রাষ্ট্রীয় ক্ষমতার সঙ্গে বদলে গেছে ময়লা বাণিজ্যের নিয়ন্ত্রণও। নেই নিয়মের বালাই নেই, এক প্রকার জিম্মি করেই নাগরিকদের থেকে আদায় করা হচ্ছে নির্ধারিত ১০০ টাকার চেয়ে বেশি। ঢাকা উত্তর সিটি করপোরেশনে...
হরমুজ প্রণালি পরিচালনায় ওমানের আঞ্চলিক যৌথ ব্যবস্থাপনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি, প্রণালিটি শুধু ইরান ও ওমান তাদের নিজ নিজ নিয়ন্ত্রণাধীন অংশ অনুযায়ী পরিচালনা করবে; এতে অন্য...
রাজধানীর বারিধারায় পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ড হয়েছে। বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে ইউ এ এন রোডের ২২ নম্বর বাসভবনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর