নাছির উদ্দিন পাটোয়ারির যে বক্তব্যে কক্সবাজারে উত্তেজনা 

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০৮:৫৬ পিএম

কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর এই বক্তব্যের পর কক্সবাজার শহর ও চকরিয়ায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

শনিবার কক্সবাজারের শহীদ দৌলত ময়দানে এনসিপির জুলাই পদযাত্রা সমাবেশের সঞ্চালক ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাছির উদ্দিন পাটোয়ারী।

সঞ্চালনার এক ফাঁকে নাছির উদ্দিন বলেন, ‘আওয়ামী লীগ আমলে নারায়নগঞ্জের বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি কক্সবাজার নব্য গডফাদার শিলং থেকে এসেছে। সে ঘের দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি করছে।’ 

এনসিপির এ নেতা আরও বলেন, ‘আবার নাকি সে সংস্কার বুঝে না। নাম না বললাম। কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী , যে পিআর বুঝে না, রাজপথে তাদের ঠেকিয়ে দিবে।’

নাছিরের এমন বক্তব্যের পর প্রতিবাদে ফেটে পড়েন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। কক্সবাজার-চট্টগ্রামের চকরিয়ায় সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। উপজেলার ঈদগাঁওতে নেতা-কর্মীদের বাধার মুখে সমাবেশ করতে পারেনি এনসিপি। চকরিয়ায় সমাবেশের আগেই ভাঙচুর করা হয় মঞ্চ। সেসময় সেনাবাহিনী ও পুলিশ এসে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় এনসিপির অনেক নেতা-কর্মী অবরুদ্ধ অবস্থায় ছিলেন।

এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম সুজা উদ্দিন বলেন, ‘বেশ কিছু নেতা-কর্মী আটকে পড়েছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা এনসিপির নেতা-কর্মীরা কক্সবাজার ত্যাগ করেন।’ 

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে নাছির উদ্দিনের এমন মন্তব্যকে কুরুচিপূর্ণ বলছেন বিএনপির নেতা-কর্মীরা।

কক্সবাজার -৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেন, ‘বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ নিয়ে এনসিপি নেতার কুরুচিপূর্ণ বক্তব্য কক্সবাজারবাসীকে আশাহত করেছে।’

নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলন, ‘রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করছে কিনা খতিয়ে দেখা দরকার।’

এদিকে কক্সবাজার জেলা ছাত্রদল, উখিয়া উপজেলা বিএনপিসহ বিভিন্ন উপজেলায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে দলীয় নেতা-কর্মীরা।

‘অনাহারী নেতাকর্মীদের জন্য গণভিক্ষা কর্মসূচি’ ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। 
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘একাত্তরের পরাজিত শক্তি ডিসেম্বরে আমাদের পতনের কথা বলে আর দিল্লীতে বসে ফ্যাসিস্টের দোসররাও দেখে নেওয়ার কথা বলে।’ রোববার...
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় সহমর্মিতা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একইসঙ্গে এ ঘটনায় ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন তিনি। আজ রোববার দুপুরে নিজের...
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, ডিজিটাল অপরাধ ঠেকাতেই সাইবার সুরক্ষা আইন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার দুপুরে সচিবালয়ে এক আলোচনায় এসব কথা বলেন তারা।
পুলিশের প্রিজন ভ্যান থেকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পিচ্চি রাজা পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে সিএসবির উপ-কমিশনার মহিউল ইসলামকে প্রধান করে...
কিশোরগঞ্জের বাজিতপুরে ঝর্ণা আক্তার নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তাঁর স্বামী ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
এবারের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফলাফলে ৫৬ হাজার ২৫৯ জন পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে। এছাড়া ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন। আজ সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রলায়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর