সংস্কারের রূপরেখা ও নির্বাচনের তারিখ দেন: জোনায়েদ সাকি 

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৮:৪০ পিএম

অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত সংস্কারের রূপরেখা ও নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সোমবার বিকেলে জুলাই পদযাত্রা শেষে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি তোলেন তিনি।

গণসংহতি আন্দোলন খুলনা জেলা শাখা এই পদযাত্রার আয়োজন করে। বিকেল ৫টায় খুলনার খালিশপুর পিপলস গোল চত্বরে পদযাত্রা শুরু হয়ে শিববাড়ি মোড়ে এসে শেষ হয়।

জোনায়েদ সাকি বলেন, ‘সংস্কারের রূপরেখা চাই। নির্বাচনের আয়োজনের সুষ্ঠু পরিবেশ চাই। নির্বাচনের তারিখ চাই। যাতে জনগণের অংশগ্রহণের ভিত্তিতে আমরা দ্রুত গণতান্ত্রিক উত্তরণে যেতে পারি।’

প্রধান অতিথি সাকি আরও  বলেন, ‘আমাদের আন্দোলনের লক্ষ্য ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটাতে হবে। একই সাথে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করতে হবে।’

এসময় অভ্যুত্থান ধ্বংস করতে দেশে–বিদেশে ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন জোনায়েদ সাকি। 

সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল। এতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। 

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর