টিএসসির প্রদর্শনী থেকে সরলো ‘যুদ্ধাপরাধীদের’ ছবি, বাম-শিবির মুখোমুখি 

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১১:০৯ পিএম

বাম ছাত্র সংগঠনগুলোর প্রতিবাদের মুখে টিএসসিতে ছাত্র শিবিরের একটি প্রদর্শনী থেকে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াত নেতাদের ছবি সরিয়ে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠন ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে বাক বিতন্ডা হয়। 

শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি এস এম ফরহাদ অভিযোগ করেছেন, ‘বাম ছাত্র সংগঠনগুলো মব সৃষ্টি করে, আওয়ামীলীগের বি-টিমকে ফিরিয়ে আনতে চাচ্ছে।’

তবে বাম সংগঠনের নেতাদের দাবি, তারা নিয়মতান্ত্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে অভিযোগ করেছেন এবং এর প্রেক্ষিতেই যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্তদের ছবি সরায় প্রশাসন।

ঢাবি শাখা শিবিরের সভাপতি এস এম ফরহাদ মঙ্গলবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন, ‘একটি গোষ্ঠী সচেতনভাবে মব সৃষ্টি করে, ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্রের মাধ্যমে বিচারিক হত্যাকাণ্ডের বৈধতা দিচ্ছে। সকল গণতান্ত্রিক বিচারের পক্ষে ছাত্র শিবির থাকবে।’

ফরহাদ আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় শৃংখলা রক্ষায় ছবি সরিয়ে দিতে প্রক্টরকে সাহায্য করা হয়েছে। ভবিষ্যতে ন্যায় বিচারের অগ্রভাগে ভূমিকায় থাকবে শিবির।’

এর আগে, মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা এই প্রদর্শনী নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন। এতে তিনি দাবি করেন, জুলাই অভ্যুত্থানের বর্ষপূতিকে বিতর্কিত করে ১৯৭১ সালের মুখোমুখি দাঁড় করানোর এক ঘৃণ্য প্রচেষ্টা করা হয়েছে। 

পোস্টে উমামা ফাতেমা লেখেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশের জন্ম, আর চব্বিশের অভ্যুত্থানের মাধ্যমে ১৭ বছরের স্বৈরাচারী ব্যবস্থার পতন। জনগণের সংগ্রামের ধারায় বাংলাদেশের ইতিহাস নির্মিত হয়েছে।’

এরপর তিনি শেয়ার করা ছবির কথা উল্লেখ করে লেখেন, ‘এই ছবির প্রতি চূড়ান্ত ঘৃণা জানিয়ে দিলাম। জুলাই অভ্যুত্থানের বর্ষপূতিকে বিতর্কিত করে একাত্তরের মুখোমুখি দাঁড় করানোর এক ঘৃণ্য প্রচেষ্টা করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির। এই ছবি আমাদের লাখো শহীদের রক্তের প্রতি, আমাদের জুলাই এর অভ্যুত্থানের প্রতি চূড়ান্ত অসম্মান।’

জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরও শিবিরের প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীদের ছবি রাখার সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ভাইস চ্যান্সেলর ও প্রক্টর শিবিরকে প্রশ্রয় দিচ্ছেন। 

মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ভিত্তি রচিত হয়েছে। বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা সর্বপ্রথম উত্তোলন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আজ ছাত্রশিবির স্বাধীনতা বিরোধী এবং মুক্তিযুদ্ধকালীন গণহত্যার উস্কানিদাতা নিজামী, মুজাহিদ, গোলাম আযমসহ আত্মস্বীকৃত স্বাধীনতা বিরোধীদের ছবি টানিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতাকে অপদস্থ করেছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

নাছির দাবি করেন, ‘ইসলামি ছাত্রশিবির হচ্ছে একাত্তরের গণহত্যাকারী ছাত্রসংঘ ও আল-বদর বাহিনীর উত্তরসূরী। অতীতে শিবির একজন আলবদর কমান্ডারকে ডাকসুর ভিপি প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিল। তাদের দলীয় প্রকাশনাতেও তারা স্বাধীনতা বিরোধী, মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকর মন্তব্য ছাপিয়েছে।’

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর