ভারতে দলীয় কার্যালয় খুলে দেশবিরোধী চক্রান্ত করছেন শেখ হাসিনা: রিজভী

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৮:৫৪ পিএম

ভারতে আওয়ামী লীগের কার্যালয় খুলে, শেখ হাসিনা দেশবিরোধী চক্রান্ত করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সনাতন ধর্মাবলম্বীদের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

বিএনপির সিনিয়র নেতা রিজভী বলেন, ‘দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে পলাতক আওয়ামী লীগ। দেশের মানুষ তাদের ষড়যন্ত্রে পা দেবে না।’

এসময় সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে ভারত এখনো বাংলাদেশের নির্বাচন বাঞ্চাল করতে পারে বলে ধারণা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। 

তিনি বলেন, ‘উপমহাদেশে অনেক সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হয়েছে রাজনৈতিক ও গুজবের কারণে। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে ভারত এখনো বাংলাদেশের নির্বাচন বানচাল করতে পারে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।’ 

এসময় রুহুল কবির রিজভী বলেন, ‘সেনাবাহিনীর মেজর ধরা পড়ছেন তিনি আওয়ামী লীগের কর্মী বাহিনীকে প্রশিক্ষণ দেবে। এরকম নাকি আরও আছে। এই ঘটনাগুলো কীসের, কলকাতায় কার্যালয় আর বাংলাদেশের ভেতরে এ সমস্ত ঘটনার যে যোগসূত্র নেই, তা বলা যাবে না। মাস্টারমাইন্ড হয়ে শেখ হাসিনা সেখান থেকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ শুরু করেছে।’     

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বাংলাদেশে মুসলমান নয়, হিন্দুরাই হিন্দুদের শত্রু। তাই ধর্ম নয়, ভালো আর মন্দ দিয়ে মানুষকে বিচার করতে হবে।’

গোপনে নাশকতাকারীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ মঙ্গলবার সকালে জিয়া পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে শেরে বাংলানগরে বিএনপির...
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের...
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘একাত্তরের পরাজিত শক্তি ডিসেম্বরে আমাদের পতনের কথা বলে আর দিল্লীতে বসে ফ্যাসিস্টের দোসররাও দেখে নেওয়ার কথা বলে।’ রোববার...
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় সহমর্মিতা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একইসঙ্গে এ ঘটনায় ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন তিনি। আজ রোববার দুপুরে নিজের...
দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী কমিশনারকে (এসিল্যান্ড) প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১...
তিনি বলেন,  হৃদয়ের কোনো সতর্কসংকেত বা লক্ষণকে উপেক্ষা করা যাবে না। অসংক্রামক রোগগুলোর মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়েই অধিকাংশ মানুষ মৃত্যুবরণ করেন। তাই হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প...
বর্ষার মেঘ-বৃষ্টি পেরিয়ে প্রকৃতিতে এখন শরতের আগমনী বার্তা। নীল আকাশে সাদা মেঘের ভেলা, মাঠজুড়ে দুলছে কাশফুল। বদলে যাচ্ছে চারপাশের চেনা দৃশ্যপট। ঋতুচক্রের এই পালাবদলে প্রকৃতি সেজেছে তার চিরচেনা শরতের...
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে তিনজন রোগী আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত পুরুষ ওয়ার্ডের সার্জারি বিভাগে এই ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর