যারা বন্দর ইজারা দিতে চায়, তারা দেশের শত্রু: সিপিবি সভাপতি

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ১০:০৯ পিএম

শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বর্তমান শত্রু তারা, যারা সমুদ্রবন্দর ইজারা দিতে চায়। এ মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম।

শনিবার বিকালে নেত্রকোণার দুর্গাপুরে দুই দিনব্যাপী সিপিবি উপজেলা শাখার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সিপিবি সভাপতি।

মোহাম্মদ শাহ আলম বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত এ দেশের মানুষের শত্রু ছিল শেখ হাসিনা সরকার। ৫ আগস্টের পর এখন শত্রু হলো তারা– যারা দেশের বন্দর ইজারা দিতে চায়, মিয়ানমারের সাথে করিডোর দিতে চায় এবং স্টারলিংকের সাথে লিংকআপ করেছে।’

সিপিবি সভাপতি আরও বলেন, ‘২০১৮ ও ২০২৪ সালে মানুষ নিজের ভোট নিজে দিতে পারেনি। আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার নির্বাসনে পাঠিয়েছিল। জুলাই-আগস্টের আন্দোলন ছিল মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই। ইউনূস সরকার ঘোষণা দিয়েছেন যে, ২০২৬ সালের রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা হবে— এটি ইতিবাচক ও সঠিক সিদ্ধান্ত।’

তবে নির্বাচন নিয়ে কোনো তালবাহানা বা ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক করে সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, ‘যদি ষড়যন্ত্র করা হয়, তবে জনগণকে সঙ্গে নিয়ে আবারও রাস্তায় নামা হবে ভোটাধিকার ও গণতন্ত্র আদায়ের আন্দোলনে।’

এর আগে আজ দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই জনসভার উদ্বোধন হয়। উদ্বোধন শেষে হলরুমে জনসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি  আলকাছ উদ্দিন মীর এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ ও সিপিবি জেলা কমিটির সভাপতি নলিনী কান্ত সরকারসহ অনেকেই।

জনসভা শেষে একটি লাল পতাকা মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রথম দিনের কর্মসূচি সমাপ্তি হয়।

সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি আলকাছ উদ্দিন মীর জানান, আগামীকাল রোববার মণি সিংহ জাদুঘর হলরুমে বর্তমান কমিটি বিলুপ্ত করে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠিত হবে।

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর