সরকারের মদদে ভাড়াটে লোক নিয়ে জাতীয় পার্টি গঠন গ্রহণযোগ্য হবে না: জি এম কাদের

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৩:০৮ পিএম

সরকারের মদদে কিছু ভাড়াটে লোক নিয়ে একটি অংশ জাতীয় পার্টি গঠন করলেও দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান গোলাম মোহম্মদ কাদের। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে দলীয় কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, ‘কিছু ভাড়াটে লোক নিয়ে একটি অংশ জাতীয় পার্টি গঠন করলেও দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। তাদের সাথে দেশের এক শতাংশ লোকও নেই। নির্বাচন কমিশনের কাছে তারা লাঙ্গল প্রতীক পাবে না।’ 

দেশের অর্ধেক মানুষ এখন নানা শঙ্কা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, ‘সরকার দেশ চালাতে ব্যর্থ হয়েছে। অসৎ উপদেষ্টাদের কৃতকর্মের দায়ভার সরকারকেই বহন করতে হবে।’ 

উল্লেখ্য, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের ওপর আদালতের নিষেধাজ্ঞার সুযোগে দলের ভেতর নতুন মেরুকরণ তৈরি হয়েছে। গত ৯ আগস্ট রাজধানীর গুলশানের একটি মিলনায়তনে জাতীয় পার্টির ‘দশম কাউন্সিল’ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব মুজিবুল হক। ওই সম্মেলনে আনিসুল ইসলাম মাহমুদকে দলের চেয়ারম্যান এবং রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব করা হয়। 

এর আগে জি এম কাদেরের বিরোধী অংশ ৫ আগস্ট এক সভায় দলের সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করে। একই সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে জি এম কাদের যাদের বহিষ্কার করেছিলেন, তাঁদের সবার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহাল করার সিদ্ধান্তও নেওয়া হয়।

দেশের সুশীল সমাজসহ অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ‘কোলে’ উঠে গেছে বলে মনে করছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। এজন্য সুশীল সমাজকে খেসারত ‘দিতেই হবে’...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর