যারা পিআর পদ্ধতি চায় তারাই ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে: আলাল

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৫:২৪ পিএম

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন যারা চায় ইতোমধ্যে তারা ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ব্যাপার দুটোকে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে বরিশাল প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বিভিন্ন প্রশ্নের জবাবে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এসব বলেন।

বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ‘পিআর পদ্ধতি নিয়ে যারা কথা বলছেন ইতোমধ্যে তারা ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। দুটো সাংঘর্ষিক ব্যাপার একত্রিত হয় কি করে? পিআর পদ্ধতি যদি হয় তাহলে তো প্রার্থী ঘোষণার প্রয়োজনই নাই।’

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা আলাল বলেন, ‘যারা নির্বাচন হতে দেওয়া হবে না বলছেন– এগুলো তারা তাদের বয়স, আবেগ এবং অপরিপক্কতার কারণে বলছেন।’

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং আমরা চাই নির্বাচন ফেব্রুয়ারিতে হোক। একটা একাউন্টেবল গভর্নমেন্ট জনগণের কাছে যাদের জবাবদিহিতা আছে  এই একাউন্টেবেল গভার্নমেন্ট না থাকার কারণে দেশে বিনিয়োগ পর্যন্ত হচ্ছে না। একাউন্টেবল গভার্নমেন্ট আসলে পরেই অর্থনীতি সমৃদ্ধ হবে।’ 

ব্যাংক খাতকে নতুন করে পুনর্বাসিত করার জন্য দায়বদ্ধ সরকারের প্রয়োজনীয়তা আছে উল্লেখ আলাল বলেন, ‘ব্যাংক খাত প্রায় ধ্বংস হয়ে গেছে। ব্যাংক খাতকে নতুন করে পুনর্বাসিত করার জন্য দায়বদ্ধ সরকারের প্রয়োজনীয়তা রয়েছে। এদিক থেকেও নির্বাচনটা ফেব্রুয়ারিতেই দরকার।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার বিষয় দলের চেয়ারপারসনের উপদেষ্টা আলাল বলেন, ‘তাঁর (তারেক) স্পর্শকাতর একটি মমলা– যেটা অ্যাপিলেট ডিভিশনে শুনানি চলছে। এই মামলাটির রায় ঘোষণার পরেই যদি খালাস পেয়ে যান, তাহলে তিনি সমস্ত মামলা থেকে মুক্তি পেয়ে যাবেন। তারপরই তিনি আসবেন– এমনটাই আমাদের ধারণা।’ 

আয়োজিত মতবিনিময় সভায় বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর