এই সরকারের দ্বারা ভালো কিছু করা সম্ভব না: জি এম কাদের

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৭:০৫ পিএম

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, এই সরকারের দ্বারা ভালো কিছু করা সম্ভব না। দেশের অন্তত দুই-তৃতীয়াংশ মানুষ এই সরকারের চলমান কর্মকাণ্ডের বিরোধী।

আজ শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনের শাসনের অভাব, চেয়ারম্যান জি এম কাদেরের নামে মিথ্যা মামলা ও নেতা-কর্মীদের নির্যাতনের প্রতিবাদে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, ‘প্রতিদিন মিথ্যা মামলা দিয়ে বিরোধী কণ্ঠকে দমন করছে সরকার। এভাবে ভিন্নমতকে অবরুদ্ধ করে দেশ পরিচালনা করা যাবে না।’

দেশের নির্বাচনের কোনো পরিস্থিতি নেই জানিয়ে জাতীয় পার্টির এই নেতা বলেন, ‘নির্বাচনের কোনো পরিবেশ দেখছে না জাতীয় পার্টি। মবতন্ত্র কায়েম করা হচ্ছে। এই সরকারের দ্বারা ভালো কিছু করা সম্ভব নয়।’

জি এম কাদের দাবি করেন, ‘বর্তমানে ভজঘটভাবে দেশ পরিচালিত হচ্ছে। সরকারের ভেতরে সরকার কাজ করছে। বেশ কয়েকটি সরকারি দল দাঁড়িয়ে গেছে।’

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর