ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তন হবে: আমির খসরু

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০২:২১ পিএম

ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরাম আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন শেষে এই মন্তব্য করেন তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে। নির্বাচন নিয়ে ঘাবড়াবার কিছু নেই। সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনঃপ্রবর্তন হবে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এ দেশের মানুষ তাদের মৌলিক কথাগুলো বলতে পারবে। তাদের প্রতিনিধি ও সরকার নির্বাচিত করতে পারবে। যারা জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহি থাকবে।’

আমির ‎খসরু আরও বলেন, ‘এটা একটি সাময়িক সরকার। আমরা অপেক্ষা করছি একটি নির্বাচিত সরকারের জন্য। নির্বাচিত সরকার যখন দেশে আসবে তার জন্য আমাদের এই প্রস্তুতি। যদি জনগণ আমাদের সমর্থন দেয় সেই প্রস্তুতি আমরা আগেভাগে নিচ্ছি। যাতে করে প্রথম দিন থেকে দেশের মানুষের পাশে বিএনপি দাঁড়াতে পারে।’ 

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, ‘অর্থনীতি আগে কিছু সীমিত লোকের হাতে ছিল। অর্থনীতিকে সাধারণ মানুষের সাথে পৌঁছে দিতে হবে। কুটির শিল্পসহ সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা এগুলো তৈরি করে তাদের আন্তর্জাতিক বাজারে প্ল্যাটফর্ম তৈরি করে দিতে হবে। বাংলাদেশের অর্থনীতিতে কুটির শিল্প উদ্যোক্তারা তাদের মান উন্নয়ন করতে পারে এটা তারেক রহমানের একটি স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা প্রত্যেকটি বিভাগে যাচ্ছি এবং কাজ করছি। এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হবে।’ 

এর আগে সকালে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে বেলুন ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন তিনি। 

দিনব্যাপী এই অনুষ্ঠানে মেলার পাশাপাশি আজ বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় বরিশাল বিভাগের ব্যবসায়ীরা অংশ নেবেন। 

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর