নির্বাচনকে বড় লোকের টাকার খেলায় পরিণত করার চক্রান্ত চলছে: প্রিন্স

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম

নির্বাচনে জামানতের টাকা ও খরচ বৃদ্ধির মধ্যদিয়ে নির্বাচনকে বড় লোকের টাকার খেলায় পরিণত করার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স। বৃহস্পতিবার পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে দলটির পঞ্চগড় জেলা কমিটির দ্বাদশ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স নির্বাচন কমিশন ভূতের পিঠে চলেছে উল্লেখ করে বলেন, ‘ভূতের পা যেমন পেছনে যায়, তেমনি নির্বাচন কমিশন পেছনে হাঁটছে।’

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘৫৪ বছর যারা ক্ষমতায় ছিল, তারা নীতিহীন রাজনীতি করেছে। বাংলাদেশের শ্রমজীবী ও মেহনতি মানুষ মাঠে ময়দানে কাজ করে যে অর্থনৈতিক সমৃদ্ধি এনেছে, বিগত ৫৪ বছর ধরে লুটপাট করে খেয়েছে দুর্বৃত্ত রাজনীতির হোতারা।  যার কারণে গণতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়া যায়নি।’ 

রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য তারা কর্তৃত্ববাদী ও পরিবারতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক হয়ে উঠেছে। এর বিরুদ্ধ বারবার আমরা বুকের তাজা রক্ত দিয়ে বিজয় এনেছি। এবারের গণঅভ্যুত্থানের আকাঙ্খা ছিল গণতন্ত্র ও বৈষম্যহীনতা। আজ গণতন্ত্র হুমকিতে এবং মবের সন্ত্রাস জনজীবনকে দুঃসহ করে তুলেছে। প্রতিদিন মানুষ ঘুম থেকে উঠে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে।’ 

বক্তব্যে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কমিউনিস্ট পার্টির লাল পতাকাতলে আসার আহ্বান জানান সিপিবি সাধারণ সম্পাদক। 

এর আগে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় ও পার্টির পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি পঞ্চগড় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সিপিবির জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার চামেলি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন সিপিবির কেন্দ্রীয় সদস্য আসলাম খান, জেলা সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সাবেক অধ্যক্ষ শফিকুল  ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের ২য় অধিবেশেনে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের কথা রয়েছে।

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর