জুলাই সনদে সইয়ের আগে বাস্তবায়নের উপায় জানতে চায় এনসিপি

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৯:১৬ পিএম

জুলাই সনদে সই করার আগে বাস্তবায়নের উপায় জানতে চেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এ মন্তব্য করেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আখতার হোসেন বলেন, “জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদের আইনি ভিত্তির কথা বলেছে এবং তার ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে— এই দাবিও জানিয়েছে। আমরা জুলাই সনদের যে অনুলিপি পেয়েছি, সেখানে বাস্তবায়নের কোনো উপায় বা পদ্ধতি উল্লেখ নেই এবং নোট অব ডিসেন্ট বিষয়ে ভবিষ্যতে কী সিদ্ধান্ত হবে তাও উল্লেখ নেই।”

এনসিপির অন্যতম শীর্ষ এই নেতা আরও বলেন, “গণভোট কোন উপায়ে এবং কখন অনুষ্ঠিত হবে— সেই বিষয়টিও উল্লেখ নেই। জাতির কাছে বাস্তবায়নের উপায়, আদেশ ও গণভোটের বিষয়গুলো খোলাসা করতে হবে। এগুলোর আগে পর্যন্ত জুলাই সনদে সইয়ের বিষয়টি জাতীয় নাগরিক পার্টি বিবেচনাধীন রেখেছে।”

আগামী শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে স্বাক্ষরিত হবে জুলাই সনদ। সনদ সই অনুষ্ঠানকে সামনে রেখে বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান।

এর আগে মঙ্গলবার জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠায় জাতীয় ঐকমত্য কমিশন।

কার্যক্রম নিষিদ্ধ দলের পদে থাকা নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সেই সাথে স্থানীয় সরকারের বিভিন্ন পদে রাজনৈতিক বিবেচনায় প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়াদের আসন্ন...
আজ ১ সেপ্টেম্বর। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে দলটি প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘ এই সময়ে বিএনপি দেখেছে ক্ষমতা, পতন, রাজপথের আন্দোলন, নেতৃত্বের সংকট; আর...
প্রশাসনের অনুমতি নিয়েই আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম জনগণের অধিকার আদায়ে ৬ দফা দাবিতে লং মার্চ করবে ১১ দল। লংমার্চে কোনো বাধা আসলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন জোটের শীর্ষ...
সংসদের তিনটি অধিবেশনে চারবার ওয়াকআউট করেছেন বিরোধীজোটের সদস্যরা। প্রথম অধিবেশনে সাবেক রাষ্ট্রপতির ভাষণ নিয়ে এবং দ্বিতীয় ও তৃতীয় অধিবেশনে সরকারের বিরুদ্ধে নানা অভিযোগে সংসদ থেকে বেরিয়ে যান তারা।
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে সোমবার রাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে শিপিং ট্র্যাকিং সংস্থা। 
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর