আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবে না এনসিপি: নাহিদ

‘জুলাই সনদের সব বিষয়গুলো জনগণের কাছে স্পষ্ট না করেই স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন সরকারের একটি ছলচাতুরী।’ তিনি বলেন, ‘ঐকমত্য কমিশনের দায়িত্ব নিয়ে সনদের সমস্যাগুলো সমাধান করতে হবে। কমিশনের মেয়াদ শেষ হয়ে গেলে আলোচনার কোনো প্লাটফর্ম থাকবে না।

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০২:৫৭ পিএম

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যোগ দেবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সনদ নিয়ে শুধু একটি অনুষ্ঠানের প্রয়োজন নেই, আইনি ভিত্তি জরুরি। 

আজ বৃহস্পতিবার দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ। তিনি দাবি করেন, ‘অর্ডার নিশ্চিত না হয়ে জুলাই সনদে স্বাক্ষর করলে সমস্যা বাড়বে।’

নাহিদ ইসলাম। ফাইল ছবিনাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদের সব বিষয়গুলো জনগণের কাছে স্পষ্ট না করেই স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন সরকারের একটি ছলচাতুরী।’ তিনি বলেন, ‘ঐকমত্য কমিশনের দায়িত্ব নিয়ে সনদের সমস্যাগুলো সমাধান করতে হবে। কমিশনের মেয়াদ শেষ হয়ে গেলে আলোচনার কোনো প্লাটফর্ম থাকবে না।’

নাহিদ ইসলাম বলেন, ‘সরকার পরিবর্তনের জন্য নয়, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য আন্দোলন করেছে মানুষ।’

এনসিপির প্রতীক প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশন কোনো ব্যাখ্যা ছাড়াই গায়ের জোরে কাজ করছে, এসব মেনে নেওয়া হবে না।’ 

ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, সেই ডেডলাইন ধরে এনসিপি এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন নাহিদ।

আরও পড়ুন:

কার্যক্রম নিষিদ্ধ দলের পদে থাকা নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সেই সাথে স্থানীয় সরকারের বিভিন্ন পদে রাজনৈতিক বিবেচনায় প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়াদের আসন্ন...
আজ ১ সেপ্টেম্বর। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে দলটি প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘ এই সময়ে বিএনপি দেখেছে ক্ষমতা, পতন, রাজপথের আন্দোলন, নেতৃত্বের সংকট; আর...
প্রশাসনের অনুমতি নিয়েই আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম জনগণের অধিকার আদায়ে ৬ দফা দাবিতে লং মার্চ করবে ১১ দল। লংমার্চে কোনো বাধা আসলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন জোটের শীর্ষ...
সংসদের তিনটি অধিবেশনে চারবার ওয়াকআউট করেছেন বিরোধীজোটের সদস্যরা। প্রথম অধিবেশনে সাবেক রাষ্ট্রপতির ভাষণ নিয়ে এবং দ্বিতীয় ও তৃতীয় অধিবেশনে সরকারের বিরুদ্ধে নানা অভিযোগে সংসদ থেকে বেরিয়ে যান তারা।
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর