খালেদা জিয়া–তারেক রহমানের জন্য বুলেটপ্রুফ গাড়ি ও বাস কিনছে বিএনপি

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৮:২৯ পিএম

ভোটের সময় দলের শীর্ষ নেতাদের নিরাপত্তায় একটি করে বুলেটপ্রুফ গাড়ি ও বাস কিনছে বিএনপি। দলটির আবেদনের প্রেক্ষিতে এরই মধ্যে এর অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা সামনে রেখে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিতে এ গাড়ি কেনা হচ্ছে বলে ইনডিপেনডেন্ট টেলিভিশনকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। ভোটের প্রচারণায় অংশ নিতে পারেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। থাকবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও।

তাদের নিরাপত্তা সহায়ক একটি বুলেটপ্রুফ গাড়ি ও একটি বাস কেনার অনুমতি দিয়েছে সরকার।

দলটির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত গত জুনে খালেদা জিয়া ও তাঁর পরিবারের সদস্যদের জন্য গাড়ি কেনার অনুমতি চেয়ে আবেদন করেন। পরে বিএনপির পক্ষ থেকে বুলেটপ্রুফ বাস কেনারও অনুমতি চাওয়া হয়। বাসটি বেগম খালেদা জিয়া ও দলের জ্যেষ্ঠ নেতারা ব্যবহার করবেন।

বুলেটপ্রুফ গাড়ি কেনা কেন জরুরি—জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা ফজলে এলাহী বলেন, ‘বর্তমানে যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আগামী নির্বাচনের প্রচারে বিভিন্ন জেলা–উপজেলা–গ্রামে যেতে হবে। শুধু তাঁর (খালেদা জিয়া) ব্যক্তিগত নিরাপত্তা নয়, বিএনপিরও নয়—জাতি ও দেশের স্বার্থে তাঁর নিরাপত্তায় এমন ব্যবস্থা নেওয়া অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করি।’

আর ১৭ বছর নির্বাসিত থাকার পর দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান।

দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘তার বিরুদ্ধে যতগুলো মিথ্যা ও বানোয়াট মামলা ছিল, এখন মামলাগুলো যখন বাতিল হয়ে যাচ্ছে, আমার বিশ্বাস যত দ্রুত সম্ভব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশে ফিরবেন।’

দলটির আরেক জ্যেষ্ঠ নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘সবই নির্ভর করছে ম্যাডামের শারীরিক অবস্থার ওপর। শরীর যদি ভালো থাকে, উনি অবশ্যই ক্যাম্পেইন করবেন।’

অবশ্য, কোন দেশ থেকে এবং কী মডেলের গাড়ি কেনা হবে, তা এখনো চূড়ান্ত করেনি দলটি।

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর