সংসদে উচ্চ কক্ষ হলে কোরবানির গরুর দরে আসন বিক্রি হবে: ব্যারিস্টার ফুয়াদ

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম

জাতীয় সংসদে উচ্চ কক্ষ হলে সেই ১০০ আসন কোরবানির গরুর দরে বিক্রি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। রোববার সন্ধ্যায় ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘সংসদে একটি কক্ষ বহাল রেখেই নির্বাচন হওয়া উচিত। না হলে প্রস্তাবিত উচ্চ কক্ষের ১০০ আসন কোরবানির গরুর দরে কেনাবেচার মতো দুশ্চিন্তা তৈরি হবে।’

এবি পার্টি সাধারণ সম্পাদক ফুয়াদ বলেন, ‘বর্তমান ৩০০ আসনের এককক্ষ বিশিষ্ট সংসদই ঠিকমতো পরিচালিত করা যাচ্ছে না। সেখানে আরও ১০০ আসন বাড়িয়ে উচ্চ কক্ষ করা হলে এই আসনগুলো ব্যবসায়িক লেনদেনের পণ্যে পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে।’

ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, ‘আওয়ামী লীগের মধ্যে একটি রাজনৈতিক দলের মৌলিক বৈশিষ্ট্য নেই, তাই এটিকে পূর্ণাঙ্গ রাজনৈতিক দল বলা যায় না। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ের জন্য অন্তত একটি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত ছিল।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনে এবি পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ জামাল হোসেন, জেলা আহ্বায়ক জামাল হাওলাদার, সদস্য সচিব জাহিদুল ইসলাম বশিরসহ দলের নেতাকর্মীরা।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি পরিবহন খাত ঘিরে মাফিয়াতন্ত্রের অবসান ঘটাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
দ্রুততম সময়ে শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিসহ তিন দফা দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। আজ বুধবার দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তের জিরো পয়েন্ট থেকে এ পদযাত্রা...
ফ্যাসিবাদের দোসররা দেশের প্রশাসনসহ বিভিন্ন জায়গায় এখনও ঘাপটি মেরে রয়েছে। নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করার জন্য তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেছেন বিএনপির...
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের একটি বক্তব্যের প্রতিক্রিয়ায় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, দেশের ছাত্ররাজনীতির বাস্তবতা সম্পর্কে হয়তো তার ধারণা নেই। আজ সোমবার দুপুরে নিজের...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে এদেশে সফররত যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
দেবী দুর্গার আগমনের অপেক্ষায় যখন উৎসবের আমেজ, ঠিক তখনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় থমকে গেছে সেই আনন্দ। নৌকার উপর দুর্গা প্রতিমা তৈরি করে রীতিমতো বিপাকে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সনাতন ধর্মাবলম্বীরা। 
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গিয়াস উদ্দিন। সচিব পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন বলে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
লোডিং...

এলাকার খবর