বড় দলগুলো চায় না নতুন কোনো রাজনৈতিক দল আসুক: সামান্তা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, বড় দলগুলো নতুন রাজনৈতিক দল আসতে দিতে চায় না। তিনি সতর্ক করে বলেন, জুলাই সনদ বাস্তবায়নে বাধা দেওয়া হলে তরুণ সমাজ তা মেনে নেবে না এবং নতুন গণঅভ্যুত্থান ঘটতে পারে।

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম

দেশের রাজনৈতিক বলয়ে নতুন কোনো রাজনৈতিক দল আসুক তা বড় দলগুলো চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় যুব শক্তির আয়োজনে ‘নারীর কণ্ঠে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সামান্তা শারমিন বলেন, ‘জনগণকে রাজনৈতিক গোলকধাঁধাঁর মধ্যে আটকে রাখা হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। পুরোনো রাজনৈতিক দলগুলোর বুদ্ধিবৃত্তিক সক্ষমতা নেই, তাই মৌলিক কাঠামোতে পরিবর্তন আনতে হবে।’

তরুণদের উপেক্ষা করা হচ্ছে উল্লেখ করে সামান্তা শারমিন বলেন, ‘তরুণদের রক্তের ওপর দিয়ে এই সরকার প্রতিষ্ঠা হয়েছে। রাজপথে বুক পেতে দেওয়া তরুণদের উপেক্ষা করা হচ্ছে।’

জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, তাহলে নতুন করে গণঅভ্যুত্থানের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না বলেও জানান সামান্তা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে বাধা দেওয়া হলে তরুণ সমাজ তা মেনে নেবে না।’

দেশের সুশীল সমাজসহ অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ‘কোলে’ উঠে গেছে বলে মনে করছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। এজন্য সুশীল সমাজকে খেসারত ‘দিতেই হবে’...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর