এবারের যুদ্ধ ছায়ার সঙ্গে, যাদের হাতে একাত্তরের রক্ত: টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এবারের নির্বাচনী যুদ্ধ হবে এক ছায়ার সঙ্গে, যাদের হাতে একাত্তরের রক্ত লেগে আছে। বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৬:৩৯ পিএম

যাদের হাতে একাত্তরের রক্ত লেগে আছে তাদের সঙ্গে এবার নির্বাচনী যুদ্ধ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ রোববার রাজধানীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। 

টুকু বলেন, ‘এবারের নির্বাচনী যুদ্ধ আর দশটা যুদ্ধের মতো হবে না। এবার একটা ছায়ার সাথে যুদ্ধ হবে। যে ছায়া বিএনপির সাথে থেকে বড় হয়েছে এবং যাদের হাতে একাত্তরের রক্ত লেগে আছে।’ 

জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘জামায়াতে ইসলামী গ্রামের মানুষকে ধর্মীয় কায়দায় নিজেদের দলে আনছে।’ 

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, ‘৭ই মার্চ শেখ মুজিবের ভাষণ ছিল কম্প্রোমাইজের ভাষণ। ঐতিহাসিক ৭ নভেম্বর সফল করে দেশকে গৃহযুদ্ধ থেকে রক্ষা করেন জিয়াউর রহমান। সমাজতান্ত্রিক অর্থনীতি থেকে দেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা চালু করে শিল্পোন্নয়ন শুরু করেন তিনি। গার্মেন্টস শিল্প বিকাশিত হয় জিয়াউর রহমানের হাত ধরে।’ 

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর