আওয়ামী লীগ আগুন সন্ত্রাসের উৎপাদন করছে: হাসনাত আব্দুল্লাহ

‘আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না, গত দুই দিনের কার্যক্রমে তা প্রমাণ হয়েছে।’

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০১:৪৩ পিএম

আওয়ামী লীগ আগুন সন্ত্রাসের উৎপাদন করছে অভিযোগ করে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ থাকার প্রতি জোর দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার বেলা ১১টায় নারায়ণগঞ্জে এনসিপির জেলা ও মহানগর দলীয় কার্যালয় উদ্বোধন শেষে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত নতুন সমবায় মার্কেট ভবনের ৯ম তলায় এনসিপির জেলা ও মহানগর দলীয় কার্যালয় স্থাপন করা হয়েছে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ আগুন সন্ত্রাসের উৎপাদন করছে। তাই রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের উপযোগিতা ফুরিয়ে গেছে।’

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না, গত দুই দিনের কার্যক্রমে তা প্রমাণ হয়েছে।’

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত নির্বাচনী জোটের বিষয়ে বলেন, ‘যারা সংস্কারের পক্ষে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এবং ২৪–কে সমর্থন করেছেন তারা যদি আসতে চায় তাহলে তাদের সঙ্গে এনসিপি জোটবদ্ধ হতে পারে।’

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও জেলা এনসিপির সমন্বয়ক আব্দুল্লাহ আল আমিন অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন। এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, এনসিপি কেন্দ্রীয় সদস্য ও জেলা যুগ্ম সমন্বয়ক আহমেদুর রহমান তনুসহ এনসিপি, যুবশক্তি, শ্রমিকশক্তি ও ছাত্রশক্তির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘একাত্তরের পরাজিত শক্তি ডিসেম্বরে আমাদের পতনের কথা বলে আর দিল্লীতে বসে ফ্যাসিস্টের দোসররাও দেখে নেওয়ার কথা বলে।’ রোববার...
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
বর্তমান সরকার ও বিরোধীদল একই, তারা মিলেমিশে কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।  শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি আরও...
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে বৃহস্পতিবার মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ নিয়ে আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সমালোচনা করে পোস্ট করেছেন জামায়াতে ইসলামীর...
যে কোনো মূল্যে নদী ও খালের বেদখল জমি সরকার পুনরুদ্ধার করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। রোববার খাল পুনরুদ্ধার প্রকল্পের অংশ হিসেবে রাজধানীর জিরানি খাল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান,...
সংবিধানে যে সব মৌলিক সংশোধন আসবে সেসবের জন্য গণভোট হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার সংবিধান সংশোধন বিশেষ কমিটির বৈঠক শেষে এ কথা জানান কমিটির সভাপতি। বলেন, সংশোধনী...
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে প্রথম ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে উঠে আসে রোহিঙ্গা সংকট, জলবায়ু, অর্থনীতি, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি ইস্যু। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বহেরাতলী এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বসেছিল একদিনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্প। স্থানীয় যুব সংগঠন কেবিকে যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয় এই ক্যাম্প।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর