৩০০ আসনেই প্রার্থী দেবে সিপিবি, গণভোট নিয়ে প্রশ্ন

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৭:০২ পিএম

গণভোটকে ‘অপ্রাসঙ্গিক’ বলে অভিহিত করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সংগঠনটি বলছে, সংবিধানে হ্যাঁ–না ভোটের কোনো বিধান নেই এবং এই এক্তিয়ারও অন্তর্বর্তী সরকারের নয়। এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি।

একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজন নিয়ে এখনও সরব রাজনৈতিক অঙ্গন। এর মধ্যেই এই ভোটের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে সিপিবি।

দলটির দাবি, সংবিধান সংশোধন বা পরিবর্তন নির্বাচিত সরকারের এক্তিয়ার, অন্তর্বর্তী সরকারের নয়। সেই কারণে গণভোটের বিষয়ে তারা কোনো সমর্থন দেয়নি, এমনকি সংশ্লিষ্ট নথিতেও স্বাক্ষর করেনি সিপিবি।

দলটির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, ‘সংবিধানের সংস্কার আমরা চাই। আমরা সংস্কারের বিরুদ্ধে না। কিন্তু সেটা করতে হবে নির্বাচিত সংসদের মাধ্যমে। সংবিধানের কোনো পরিবর্তন করার ক্ষমতা বা সংস্কার করার ক্ষমতা এই অন্তর্বর্তী সরকারের নাই, বা ঐকমত্য কমিশনের নাই। আমরা গণভোট সম্পর্কে বলেছি—এটা অপ্রয়োজনীয়। আমাদের সংবিধানের কোথাও গণভোটের কোনো বিধান নাই।’

এদিকে, আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করতে চায় দলটি। ২৫ ডিসেম্বর সংবাদ সম্মেলনে ঘোষণা করা হবে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা। তার আগে সংগঠনকে সক্রিয় করা এবং মাঠে রাজনৈতিক তৎপরতা আরও জোরদার করছে সিপিবি।

সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্বাফী রতন বলেন, ‘৩০০ আসনেই নির্বাচন করব, আমাদের জোটসঙ্গীদের নিয়ে। বাম গণতান্ত্রিক জোট এবং আগামী ২৯ তারিখ আমরা নতুন একটা জোট করছি, যেটা আমাদের আন্দোলনেরও জোট।’

প্রার্থী মনোনয়নে ১১ সদস্যের বোর্ড গঠন করেছে সিপিবি।

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর