এবার ক্ষমতায় যাওয়ার চাবি কি তরুণ ভোটারদের হাতে?

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৮:৫৩ পিএম

এবারের নির্বাচনে ক্ষমতায় যাওয়ার হিসাব–নিকাশ পাল্টে দিতে পারেন তরুণ ভোটাররা। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, দীর্ঘ সময় পর তরুণরা আবারও ভোট দিতে আগ্রহী হয়েছেন এবং তাদের ভোটেই বদলে যেতে পারে রাজনৈতিক সমীকরণ। তরুণরা বলছেন, এবারের নির্বাচন তাদের কাছে বেশ কাঙ্ক্ষিত ও গুরুত্বপূর্ণ।

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ৩ ধাপে ভোটার তালিকা দিয়েছে নির্বাচন কমিশন। সবশেষ তালিকায় মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার। এর মধ্যে ১৮ থেকে ২৯ বছর বয়সীদের সংখ্যা আড়াই কোটির মতো।

গত বছরের ৫ আগস্টের পর নতুন প্রেক্ষাপটে ভোট দিতে অনেক আগ্রহী নতুন ও তরুণ ভোটাররা।

তরুণ ভোটারদের জোয়ার যেদিকে যাবে, সেদিকেই জয় গড়াবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তবে তরুণরা অবশ্যই বিবেচনায় নেবেন কারা তাদের স্বার্থ রক্ষা করবেন—এবং সেটি প্রতিফলিত হবে প্রার্থীদের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্য দিয়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ বলেন, ‘ওয়াদা—কে কথা দেবে আর কে কথা দিয়ে রাখবে, এই বিষয়গুলো। এবং কারা তরুণদের স্বার্থ–বান্ধব। তরুণরা যদি কোনো দিকে উল্লেখযোগ্য পরিমাণে যায়, তাহলে এই ভোট যে দিকে যাবে তারাই আমার মনে হয় ব্যবধান তৈরি করতে পারবে।’

বিশ্লেষকেরা বলছেন, যেকোনো দলের ক্ষমতায় যাওয়ার চাবি এখন তরুণ ভোটারদের হাতে। রাজনীতি ও দেশ গঠনের পরিকল্পনা কোন দল কতটা তুলে ধরে তরুণদের আকৃষ্ট করতে পারবে তার ওপর নির্ভর করবে ভোটের হিসাব। নতুন ও তরুণ ভোটারদের একটি বড় অংশ যদি একই ধারায় চিন্তা করেন, তাহলে বদলে যেতে পারে ভোটের ফলাফল।

রাজনৈতিক বিশ্লেষক ড. মাহবুব উল্লাহ বলেন, ‘ওই দলটা সবচেয়ে বড় দল—সুতরাং সেদিকেই তাদের সমর্থন যাবে, এবার ঠিক সে রকম নাও হতে পারে। এরা যদি মোটামুটি একরকম বা কাছাকাছি চিন্তা করে, তাহলে অবশ্যই ভোটের ফলে বড় ধরনের প্রভাব পড়বে।’

বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে বড় ভূমিকা রাখবে সামাজিক যোগাযোগমাধ্যম—কারণ এখানেই তরুণদের উপস্থিতি সবচেয়ে বেশি।

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর