গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে হবে: মামুনুল হক

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ১১:৩৬ এএম

আগামী সংসদ নির্বাচনের দিন গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক। মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা শাখা খেলাফত মজলিশ আয়োজিত স্থানীয় ঈদগাহ ময়দানে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

মাওলানা মামুনুল হক বলেন, ‘হ্যাঁ যদি জয়লাভ করে, তাহলে গণ–অভ্যুত্থান জিতে যাবে ও জুলাই সনদ বাস্তবায়িত হবে। হ্যাঁ যদি জয়লাভ করে, তাহলে ৪৭ সালের দেশ বিভক্তির ভিত্তিতে ইসলামের বাংলাদেশ গড়ে উঠবে এবং দেশে নতুন করে ফ্যাসিবাদ ফিরে আসার রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাবে।’

মামুনুল হক আরও বলেন, ‘দেশের বর্তমান সংবিধান ভারতের পেসক্রিপশনে তৈরি করা। ইন্দিরা গান্ধির কথামতো তাদের দেশের সংবিধানের মূলনীতিগুলো বাংলাদেশের সংবিধানে যুক্ত করা হয়েছে। এভাবে হাজার হাজার মানুষের রক্তে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ভারত মাতার কাছে বিকিয়ে দেওয়া হয়েছে।’

বাংলাদেশ খেলাফত মজলিশের আমির বলেন, ‘৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করে রাখা হয়েছিল বলে ২৪–এর গণ–অভ্যুত্থান অনিবার্য হয়ে উঠেছিল। হাজার হাজার ছাত্র-জনতার রক্তে অর্জিত ২৪–এর গণ–অভ্যুত্থান বুঝিয়ে দিয়েছে এ দেশে আর ভারতের আধিপত্যবাদ যেমন চলবে না, তেমনি ৭২ এর সংবিধানও চলবে না। আগামী বাংলাদেশ গড়ে উঠবে ৪৭, ৭১ আর ২৪ এর চেতনার ভিত্তিতে।’

মামুনুল হক বলেন, ‘বিগত সরকারগুলোর আমলে শুধু শিল্পপতি, ব্যাবসায়ী ও রাজনৈতিক নেতাদের ভাগ্য পরিবর্তন হয়েছে। কিন্তু রিকশাচালক, নৌকার মাঝি, কৃষক-শ্রমিক, মেহনতি মজদুর মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই।’

এ সময় মাওলানা মামুনুল হক আগামী সংসদ নির্বাচনে রিকশা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে খেলাফত মজলিশের প্রার্থী হিসেবে হেদায়েতুল্লাহ হাদীকে পরিচয় করিয়ে দেন।

বাংলাদেশ খেলাফত মজলিশ হোসেনপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম ফারুকির সভাপতিত্বে সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী সমাবেশে অংশ নেয়। 

 

রাজধানী মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদান দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার স্বাস্থকেন্দ্রটির ধ্বংসস্তুপ পরিদর্শন শেষে এ ঘোষণা দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
‘অনাহারী নেতাকর্মীদের জন্য গণভিক্ষা কর্মসূচি’ ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। 
স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকার নির্বাচন সুষ্ঠু না করলে এনসিপি সুষ্ঠু নির্বাচন আদায় করে ছাড়বে।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘একাত্তরের পরাজিত শক্তি ডিসেম্বরে আমাদের পতনের কথা বলে আর দিল্লীতে বসে ফ্যাসিস্টের দোসররাও দেখে নেওয়ার কথা বলে।’ রোববার...
হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মাওলানা সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চায়না রাইফেলের ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ। সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে এটাই ছিল তাঁর প্রথম সফর।
নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর