আমার বাবার হত্যাকারীদের শেখ হাসিনা রক্ষা করেছেন: রেজা কিবরিয়া

সদ্য বিএনপিতে যোগ দেওয়া বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেছেন, ‘আমার বাবা সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার পেছনে সরকার দায়িত্ব পালন করেনি, বরং গত ১৫ বছর ধরে শেখ হাসিনা ওই হত্যাকারীদের রক্ষা করেছেন। এ কারণে সন্দেহ জোরালো হয় যে- তার (শেখ হাসিনা) নির্দেশেই হয়তো এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।’

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:১২ পিএম

সদ্য বিএনপিতে যোগ দেওয়া বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেছেন, ‘আমার বাবা সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার পেছনে সরকার দায়িত্ব পালন করেনি, বরং গত ১৫ বছর ধরে শেখ হাসিনা ওই হত্যাকারীদের রক্ষা করেছেন। এ কারণে সন্দেহ জোরালো হয় যে- তার (শেখ হাসিনা) নির্দেশেই হয়তো এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।’

আজ বুধবার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামে নিজ বাড়িতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচন প্রসঙ্গে ড. রেজা কিবরিয়া বলেন, ‘বর্তমান সরকারের প্রশাসনিক দক্ষতা চরমভাবে প্রশ্নবিদ্ধ। একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যে সার্বিক সক্ষমতা প্রয়োজন, ভোটকেন্দ্রের পরিবেশ, নিরাপত্তা, ভোটবাক্সের সুরক্ষা–সব ক্ষেত্রেই তারা ব্যর্থ হয়েছে। ফলে আগামী নির্বাচন নিয়েও তৈরি হয়েছে গুরুতর সন্দেহ।’

দোয়া মাহফিলে নবীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর