‘সঠিক প্রার্থী এমপি না হলে স্থানীয় বরাদ্দ নিয়ে মাথা ঘামায়’

বেগমগঞ্জের চৌমুহনী পাবলিক হল চত্বরে বেগমগঞ্জ উপজেলা জেএসডির উদ্যোগে এ পরিচিতি সভা আয়োজন করা হয়।

 

 

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭ এএম

সঠিক প্রার্থী এমপি নির্বাচিত না হলে তারা স্থানীয় বরাদ্দ নিয়ে মাথা ঘামায় বলে মনে করেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সিনিয়র সহ–সভাপতি মিসেস তানিয়া রব। মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালী -৩ (বেগমগঞ্জ) আসনে দলটির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়ার পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বেগমগঞ্জের চৌমুহনী পাবলিক হল চত্বরে বেগমগঞ্জ উপজেলা জেএসডির উদ্যোগে এ পরিচিতি সভা আয়োজন করা হয়।

তানিয়া রব বলেন, ‘নির্বাচনের মধ্য দিয়ে সঠিক প্রার্থী নির্বাচন করতে না পারার কারণে যারা সংসদে যাবে, যারা আইন তৈরি করবে– তারা সমাজ-রাষ্ট্র নতুন গতিপথ কীভাবে পাবে এসব নিয়ে মাথা ঘামান না। মাথা ঘামান স্থানীয় বরাদ্দ ভিজিএফ, ভিজিডি এসব নিয়ে।’

জেএসডির সিনিয়র সহ–সভাপতি আরও বলেন, ‘সত্যি আমরা বড় দুর্ভাগা। যেটার নাম সংসদ, সেটা কিন্তু আইন সভা। রাষ্ট্রটা কীভাবে চলবে, সেই মান্দাতার আমলের হিসাব নিকাশে চলবে, না নতুন হিসাব নিকেশ করতে হবে। বহুদিন ধরে জাতীয় সমাজতান্ত্রিক দল এবং আমাদের তাত্ত্বিক নেতা সিরাজুল আলম খানের দেখানো পথ অংশীধারত্বের রাজনীতি।’

বক্তব্য শেষে তানিয়া রব নোয়াখালী -৩ (বেগমগঞ্জ) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়াকে পরিচয় করিয়ে দিয়ে নতুন ধারার রাজনীতি সূচনা করার লক্ষ্যে তাকে তারা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

বেগমগঞ্জ উপজেলা জেএসডির সভাপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিন্টুর সঞ্চালনায় প্রার্থী পরিচিতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেএসডির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুল হাসান অপু, সহ দপ্তর সম্পাদক ফারহানা হাবিব, কেন্দ্রীয় প্রচার সম্পাদক বোরহান উদ্দিন, নোয়াখালী জেলা জেএসডির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক নুর রহমান চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন।

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর