ক্ষমতার জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে বিএনপি: মঈন খান 

বিএনপি ক্ষমতার রাজনীতি নয়, মানুষের ভাগ্য উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। জাতীয় প্রেসক্লাবে ড্যাবের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৭ পিএম

বিএনপি ক্ষমতার জন্য নয়, দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

মঈন খান বলেন, ‘ফ্যাসিবাদী রাষ্ট্র নয় বিএনপি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বে পরিচিত করতে চায়। বিএনপি ক্ষমতার জন্য নয়, দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে।’

মঈন খান আরও বলেন, ‘দীর্ঘ ১৫ বছর শেখ হাসিনার শাসনামলে বিএনপির নেতা-কর্মীরা জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে তবুও গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে সরে আসেনি।’ দিবসভিত্তিক রাজনীতির গণ্ডি থেকে বেরিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করতে হবে বলেও জানান তিনি। 

আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘৩১ দফা বাংলাদেশের মানুষের জাতীয় সনদ। তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আবারো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।’

 

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর