তারেক রহমানের সংবর্ধনায় ব্যাপক প্রস্তুতি, সারা দেশ থেকে আসছেন নেতা–কর্মীরা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা জানাতে রাজধানীর ৩০০ ফিটে চলছে মঞ্চ নির্মাণের কাজ। রাতেও ব্যস্ত সময় পার করেন নির্মাণ শ্রমিক ও নেতা–কর্মীরা। 

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:১৯ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা জানাতে রাজধানীর ৩০০ ফিটে চলছে মঞ্চ নির্মাণের কাজ। রাতেও ব্যস্ত সময় পার করেন নির্মাণ শ্রমিক ও নেতা–কর্মীরা।

দেশের বিভিন্ন স্থান থেকে ইতোমধ্যে ঢাকায় আসতে শুরু  করেছেন নেতা–কর্মীরা। প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে বৃহত্তম জনসমাগমের আয়োজন করতে যাচ্ছে দলটি। 

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁকে সংবর্ধনা জানাতে রাজধানীর ৩০০ ফিটে চলছে মঞ্চ প্রস্তুতের কাজ। মধ্য রাতেও ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে, প্রিয় নেতাকে বরণ করে নিতে আগেভাগেই সংবর্ধনাস্থলে আসতে শুরু করেছেন নেতা–কর্মীরা।

লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে বেলা ১১টা ৫৫ মিনিটে তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে সংক্ষিপ্ত সংবর্ধনা শেষে সরাসরি সড়কপথে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান সরাসরি বসুন্ধরা আবাসিক এলাকার মধ্য দিয়ে এভারকেয়ার হাসপাতালে যাবেন তাঁর চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে।

তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে দেশের গণতান্ত্রিক যাত্রা তরান্বিত হবে, এমনটাই আশা করছেন নেতা–কর্মীরা।

 

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর