ইসির তিন স্তরের নিরাপত্তা ফাঁকা বুলি: এবি পার্টির চেয়ারম্যান 

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা কেবলই ফাঁকা বুলি বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৩:০৯ পিএম

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা কেবলই ফাঁকা বুলি বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

এ সময় এবির চেয়ারম্যান বলেন, ‘শরিফ ওসমান হাদির মতো কোনো প্রার্থী যেন আর এমন ঘটনার শিকার না হন, সেই বিষয়ে সরকারকে সচেষ্ট হতে হবে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন কমিশনের ঘোষিত তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা কেবলই ফাঁকা বুলি বলেই মনে হচ্ছে।’

মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘ভোটাররা অন্ধ নন, তারা নাগরিক অধিকারের নিশ্চয়তা পেলেই ভোট দেবেন। একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও ধারার সূচনার লক্ষ্যে তিনি এবারের নির্বাচনে অংশগ্রহণ করছেন। সেই নতুন ধারা সুগম করতে ফেনীর ভোটারদের প্রতি আহ্বান জানাই।’

তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই সন্তোষজনক নয়। এই অবস্থা চলতে থাকলে নির্বাচন অংশগ্রহণমূলক ও উৎসবমুখর না হয়ে বরং বেদনাদায়ক হয়ে উঠবে।’

এ সময় এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, কুমিল্লা মহানগর আহ্বায়ক মিয়া তৌফিক, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, জেলা আহ্বায়ক আহছান উল্যাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকি, সদস্যসচিব ফজলুল হক, যুগ্ম সদস্যসচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক শাহীন সুলতানীসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর