তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র প্রস্তুত, ভোটার হচ্ছেন গুলশান এলাকায়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। শনিবার আগারগাঁও ইসি কার্যালয়ে বায়োমেট্রিক সম্পন্ন করে ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ভোটার হন তিনি।

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৮ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র প্রস্তুত বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) শাখা। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ভোটার হতে ও জাতীয় পরিচয়পত্র পেতে সব প্রক্রিয়া শেষ করেন তিনি। নির্বাচন কমিশন ভবনে দেন আঙুলের ছাপ ও আইরিশ। ঢাকা-১৭ আসনে গুলশান এলাকার ভোটার হচ্ছেন তারেক রহমান।

ভোটার হতে ও জাতীয় পরিচয়পত্র পেতে আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রক্রিয়া শেষ করতে শনিবার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে যান তারেক রহমান।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর বলেন, ১০ আঙুলের ছাপ, আইরিশ ও বায়োমেট্রিকের তথ্য দেন বিএনপি নেতা। ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি কার্ড পাবেন তারেক রহমান।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, তারেক রহমানের আগে নিবন্ধন করেছেন তাঁর মেয়ে জাইমা রহমান। দুজনের ভোটার নিবন্ধন ফর্ম রোববার কমিশনে পেশ করা হবে।

নির্বাচন কমিশন থেকে বনানী কবরস্থানে যান তারেক রহমান। সেখানে ভাই আরাফাত রহমান কোকো ও শ্বশুরের কবর জিয়ারত করেন তিনি।

একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র...
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাসী। সুতরাং কোনোভাবেই ফ্যাসিবাদী আমলের লুটপাট ও অরাজকতার পুনরাবৃত্তি করা যাবে না।
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর