দেশ ক্রান্তিকাল পার হচ্ছে, সাবধান থাকতে হবে: মির্জা ফখরুল 

দেশ এখন একটা ক্রান্তিকালের মধ্যে পার হচ্ছে, এ জন্য সবাইকে সাবধান থাকতে হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে ঠাকুরগাঁও শহরের কল্যাণ পরিষদের মাঠে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম

দেশ এখন একটা ক্রান্তিকালের মধ্যে পার হচ্ছে, এ জন্য সবাইকে সাবধান থাকতে হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে ঠাকুরগাঁও শহরের কল্যাণ পরিষদের মাঠে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘দেশ এখন একটা ক্রান্তিকালের মধ্যে পার হচ্ছে। বিভিন্ন রকম কথা উঠছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। দেশকে অস্থির করে তোলার জন্য পেছন থেকে কিছু লোক কাজ করছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের এই সময় খুব সাবধান থাকতে হবে। আমরা যেন আবার কোনো অন্ধকারের দিকে চলে না যাই। আমাদের সাবধান থাকতে হবে ভুল করে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে চক্রান্তকারীদের হাতে না পরি; যেখানে দেশ ক্ষতিগ্রস্ত হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব।’

এ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, বান চালের চেষ্টা করা হচ্ছে। সেটা যেন করতে না পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।’

ওসমান হাদী, আবু সাঈদকে স্মরণ করে মির্জা ফখরুল বলেন, ‘অত্যন্ত কষ্টের সঙ্গে, বেদনার সঙ্গে আমরা স্মরণ করি আমাদের ছোট ভাই, আমাদের সন্তান, শহীদ ওসমান হাদীকে স্মরণ করি সব সময়। স্মরণ করি আবু সাঈদকে, স্মরণ করি চট্টগ্রামে ওয়াসিমকে যারা জুলাইয়ে প্রাণ দিয়েছেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদেরকেও আমরা স্মরণ করি।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন– জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন, হাফেজ মাওলানা মোহাম্মদ রশিদ আলম, মাওলানা খলিলুর রহমানসহ আলেম-ওলামা দলের নেতা-কর্মীরা।

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর