দিনাজপুরে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া'র পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে ৪টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপি’র সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলাদল, শ্রমিকদল, কৃষকদল, ওলামা দলসহ বিএনপি’র অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

ফরম জমা দেওয়ার পর জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল বলেন, বেগম খালেদা জিয়া আমাদের দিনাজপুরের কন্যা। তাঁর পক্ষে আমরা মনোনয়ন ফরম জমা দিয়েছি। আমরা আশাবাদী বিপুল ভোটে তিনি জিতবেন। এ পর্যন্ত তিনি (দিনাজপুর) ৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। 

তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি, এবারও তিনি এই আসনে বিপুল ভোটে বিজয়ী হবেন। তিনি অসুস্থ, তার জন্য আমরা দোয়া করছি, আল্লাহ যেন সুস্থ করে তাঁকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, তিনি যেন দেশ গড়ার কাজে অংশ নিতে পারেন।’ 

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দিনাজপুর জেলা বিএনপি’র নেতাকর্মীরা। এর আগে নভেম্বরের শুরুতে প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থীর নাম প্রকাশ করে বিএনপি, যেখানে দিনাজপুর ৩ আসনের পাশাপাশি বগুড়া ৭ ও ফেনী ১ আসন থেকে খালেদা জিয়ার প্রার্থীতা ঘোষণা করে দলটি।

যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর