নূরের গণঅধিকার থেকে হাদির আসনে প্রার্থী সেই মেঘনা আলম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ পিএম

আলোচিত মডেল-রাজনৈতিক প্রশিক্ষক মেঘনা আলম গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন। দলের প্রাথমিক সদস্য পদ পূরণ করেন তিনি। রোববার (২৮ ডিসেম্বর) গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মেঘনা আলম ঢাকা-৮ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই আসন থেকে তিনি নির্বাচন করবেন।
এই আসনে প্রার্থী ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শরীফ ওসমান হাদি। 

এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হচ্ছেন বলে জানিয়েছিলেন মেঘনা। সামাজিকমাধ্যম ফেসবুকে এ ঘোষণা দিয়েছিলেন তিনি। 

সাংবাদিকদের মুখোমুখি মেঘনা আলম। ছবি: ইনডিপেনডেন্ট ডিজিটাল প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে গত ১৪ ডিসেম্বর ফেসবুকে তাঁর ভেরিফায়েড অ্যাকাউন্টের এক পোস্টে বলা হয়, ‘ভারত, পাকিস্তান ও সৌদির দাসত্ব থেকে বের হয়ে, বাংলাদেশপন্থি সরকার গড়ে তুলতে হবে। মেঘনা আলম ঢাকা-৮ আসনে সংসদে যাবেন বাংলাদেশকে প্রকৃত অর্থে স্বাধীন ও সম্মানজনক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য।’ এ ছাড়াও বেশকিছু অঙ্গীকার ও প্রতিশ্রুতি তুলে ধরেন মেঘনা আলম।

প্রসঙ্গত, ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হন মেঘনা আলম। পাশাপাশি তিনি ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি প্রতিষ্ঠানেরও চেয়ারম্যান। তবে তিনি আলোচনায় আসেন ঢাকায় নিযুক্ত সাবেক সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানের সঙ্গে ‘প্রেমের সম্পর্ক’কে ঘিরে। মেঘনা আলম সেই রাষ্ট্রদূতকে ‘স্বামী’ বলে দাবি করেন।

এদিকে, মেঘনা আলমের বিরুদ্ধে ৫ মিলিয়ন ডলার প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ তুলেছেন সেই সৌদি রাষ্ট্রদূত। এই ঘটনায় গত ১০ এপ্রিল আলোচিত এই মডেলকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি জামিনে আছেন।

ঢাকা–৮ আসনের সংসদ সদস্য প্রার্থী মেঘনা আলম ক্রমাগত নিরাপত্তাহীনতা, হুমকি ও হয়রানির মুখে পড়ে তাঁর নির্বাচনী প্রচারণায় সাময়িক বিরতির ঘোষণা দিয়েছেন। সরকার বারবার দাবি করে আসছে, নির্বাচনে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর