নিরাপত্তাহীনতা ও যৌন হুমকির কারণে প্রচারণায় বিরতি মেঘনা আলমের

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৬:৫৩ পিএম

ঢাকা–৮ আসনের সংসদ সদস্য প্রার্থী মেঘনা আলম ক্রমাগত নিরাপত্তাহীনতা, হুমকি ও হয়রানির মুখে পড়ে তাঁর নির্বাচনী প্রচারণায় সাময়িক বিরতির ঘোষণা দিয়েছেন।

সরকার বারবার দাবি করে আসছে, নির্বাচনে অংশগ্রহণকারী এমপি প্রার্থীদের জন্য গানম্যানসহ নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে ঢাকা–৮ আসনের একমাত্র নারী প্রার্থী হওয়া সত্ত্বেও মেঘনা আলম এখনো কোনো ধরনের সরকারি নিরাপত্তা পাননি। 

অভিযোগে বলা হয়েছে, তাঁর প্রচারণায় পরিকল্পিতভাবে বাধা দেওয়া হচ্ছে। নারী কর্মীদের লক্ষ্য করে লেজার লাইট ব্যবহার করে অপমান ও ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে। নিরাপত্তা চেয়ে বারবার আবেদন করা হলেও কোনো গানম্যান বরাদ্দ দেওয়া হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মধ্যে দায় চাপাচাপি হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এদিকে তিনি আরও অভিযোগ করেন,  বিএনপির ছাত্রদলের নেতারা প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় যৌন হুমকি দিচ্ছে। দায়িত্বশীল নেতাদের ট্যাগ করা হলেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একইসঙ্গে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসেরর ভেরিফাইড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে এআই–নির্ভর অশ্লীল ও মানহানিকর ভিডিও ছড়ানোর অভিযোগও তুলেছেন তিনি। 

মেঘনা আলম জানান, চাইলেই তিনি মিস বাংলাদেশ হিসেবে গ্ল্যামার জগতে থেকে আরামদায়ক জীবন বেছে নিতে পারতেন। তবে একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সার্টিফায়েড রাজনৈতিক প্রশিক্ষক হিসেবে রাষ্ট্র ও সমাজ সংস্কারের দায়িত্ববোধ থেকেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন।

তবে অভিযোগ অনুযায়ী, তাঁকে কোনো নিরাপত্তা না দিয়ে কার্যত হিংস্র পরিবেশের মুখে ঠেলে দেওয়া হয়েছে। এই বৈষম্যমূলক আচরণ শুধু একজন নারী প্রার্থীর বিরুদ্ধেই নয়, বরং নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও একটি স্বাধীন, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনী প্রক্রিয়ার বিরুদ্ধেও উদ্বেগজনক বার্তা দিচ্ছে।

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর