আ. লীগ থেকে জামায়াতে এলে থানা–কোর্টের দায়িত্ব আমাদের: সাবেক এমপি লতিফ

লতিফুর রহমানের এ বক্তব্যের দুটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে বুধবার রাতে লতিফুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে ভিডিও-তে বলা কথাগুলো তারই বলে স্বীকার করেছেন তিনি।

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১০:২২ এএম

আওয়ামী লীগ থেকে কেউ জামায়াতে ইসলামীতে যোগ দিলে তার জন্য আইন, আদালত ও থানার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক লতিফুর রহমান। মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া মদনমোড় এলাকায় এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

অধ্যাপক লতিফুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ থেকে আপনারা জামায়াতে যোগ দেন, আইন-আদালত, কোর্ট-কাছারি, থানার দায়িত্ব আমরা নেব।’

লতিফুর রহমানের এ বক্তব্যের দুটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে বুধবার রাতে লতিফুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে ভিডিও-তে বলা কথাগুলো তারই বলে স্বীকার করেছেন তিনি।

একটি ভিডিওতে লতিফুর রহমান বলছেন, ‘আগামী দিনের বাংলাদেশে একটা পরিবর্তন হতে চলেছে। আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন আপনাদের দায়-দায়িত্ব আমরা নেব। জেলখানা, নবাবগঞ্জ থানা যে কোনো দায়দায়িত্ব আমরা নেব ইনশাআল্লাহ। আপনারা আওয়ামী লীগ থেকে জামায়াতে জয়েন করেন। আইগল্যা (আগের) জামায়াত মনে করিয়েন না, এখন শক্তিশালি জামায়াত। নবাবগঞ্জের সমগ্র সমস্যা এখন লতিফুর রহমান দেখে। হ্যালো ওসি সাহেব, হ্যালো এসপি সাহেব, হ্যালো ডিআইজি সাহেব, লতিফুর রহমানকে …করে কোনো লিডারের কাছে মানুষ যায় না। যারা আওয়ামী লীগ থেকে এসেছেন নির্দ্বিধায় এখানে থাকবেন। আপনাদের আইন-আদালত, কোর্ট-কাছারি, থানার দায়িত্ব আমরা নেব।’

অপর ভিডিও-তে তিনি বলেন, ‘আল্লাহর দল ছাড়া মানুষের দল করা যাবে না। আমার কথা নয়, কোরআনের কথা। এটা খুব ভালোভাবে খেয়াল করবেন। আল্লাহ বলছেন তোমাদের ভালো কাজের, খারাপ কাজের আমি জাররা জাররা করে হিসাব নেব।’

এ বিষয়ে জানতে চাইলে বুধবার রাতে লতিফুর রহমান ইনডিপেনডেন্ট টেলিভিশনকে বলেন, ‘আওয়ামী লীগের কিছু ভোটার জামায়াতের কাজ করছে। এদের বাড়িতে পুলিশ পাঠাচ্ছে। আমি বলেছি কারও উপর আপনারা হয়রানি করবেন না।’

বক্তব্যটি কোথায় দিয়েছেন তা স্পষ্ট করে কিছু বলেননি তিনি। লতিফুর রহমান বলেন, ‘এখন তো উঠান বৈঠক ছাড়া কিছু করা যাবে না। কয়েকজন মানুষ এসে গল্প করছিল, সেখানেই আমি কথাগুলো বলেছি।’ 

যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
লোডিং...

এলাকার খবর