‘বিএনপির ঘাঁটি’ বগুড়ায় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী জামায়াত 

বগুড়ায় বিএনপি, জামায়াতে ইসলামী ছাড়াও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টি,  ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণফোরাম, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, এলডিপি এবং সিপিবির প্রার্থীরা।

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ১০:৪৩ এএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার বিভিন্ন আসনে ৯টি রাজনৈতিক দলের প্রার্থীরা অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপি ও জামায়াতে ইসলামী মধ্যে হবে, বলছেন নেতারা। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়ায় জয় পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী নেতাকর্মীরা।

এদিকে, মাঠ পর্যায়ে সাংগঠনিক শক্তির কারণে একাধিক আসন জয়ে আশাবাদী জামায়াত।

বিএনপি প্রতিষ্ঠার এক বছর পর ১৯৭৯ সালের নির্বাচনে বগুড়ার ৭ আসনের সবগুলোতেই জয় পায় দল। ৮৬ সালের স্বৈরশাসক এরশাদের অধীনে নির্বাচন বয়কট করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি।

গণঅভ্যুত্থানে এরশাদের পতনের পর ১৯৯১ সালের নির্বাচনে বগুড়ায় ৬টি আসনে বিএনপি ও ১টিতে জামায়াতে ইসলামী বিজয়ী হয়। আর ১৯৯৬ সালসহ পরের তিন নির্বাচনে জেলার সবগুলো আসনই ছিলো বিএনপির দখলে। ২০০৮ থেকে ২৪ পর্যন্ত ৪টি সংসদ নির্বাচনের দুটিতেই অংশ নেয়নি বিএনপি।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়ায় তারেক রহমানসহ নতুন ৪ মুখ লড়ছেন ধানের শীষে। অতীতের ফলাফল বিবেচনায় জয়ে আত্মবিশ্বাসী দলের নেতাকর্মীরা। ভোটাররা এবারও বগুড়ার সন্তান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলটিকেই বিজয়ী করবেন, প্রত্যাশা তাদের।

বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন বলেন, ‘বগুড়া বরাবরই বিএনপির জন্য উর্বর। দেশ স্বাধীনের পরে যতবার অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে, বগুড়ার প্রতিটি আসনে ৯৯ শতাংশবার এখানে বিএনপি নির্বাচিত হয়েছে।’  

এদিকে, জুলাই অভ্যুত্থানের পর সারাদেশের মত বগুড়াতেও সংগঠিত হচ্ছে জামায়াত ইসলামী।ভোটারদের মাঝে দলের সমর্থন বেড়েছে, দাবি নেতাদের। আসন্ন নির্বাচনে জামায়াতের ৭ প্রার্থীর মধ্যে ৪ জনই নতুন মুখ।

বগুড়া শহর জামায়াতে ইসলামীর নেতা আমির মো. আবিদুর রহমান সোহেল বলেন, ‘সময় অনেক গড়িয়ে গেছে। দেশের রাজনীতির পরিবর্তন হয়েছে। নতুন প্রজন্মের মধ্যে নতুন বাংলাদেশের স্বপ্ন এখন তারা দেখছে। জামায়াতের গ্রহণযোগ্যতা অনেক বৃদ্ধি পেয়েছে। আমাদের সংগঠনও অনেক মজবুত হয়েছে।’

বগুড়ায় বিএনপি, জামায়াতে ইসলামী ছাড়াও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টি,  ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণফোরাম, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, এলডিপি এবং সিপিবির প্রার্থীরা।

স্থানীয় এক ভোটার বলেন, ‘প্রতিকূল চাপ সামলে যারা আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে আমরা তাদেরকেই নির্বাচিত করব।’

অন্য এক ভোটার বলেন, ‘এখনকার দিন হলো আলাদা দিন। এখনকার দিনে সচেতনতা বেশি।’

আগামী ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে বগুড়ার ৭টি আসনে ভোট দেবেন ২৯ লাখ ৪১ হাজারের বেশি ভোটার।

 

যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
লোডিং...

এলাকার খবর