প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ

কক্সবাজার-২ আসনে জামায়াতে ইসলামীর (সহকারী সেক্রেটারি জেনারেল) প্রার্থী হামিদুর রহমান আযাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আপিলের পর আজ শনিবার সকালে হামিদুর রহমান আযাদের মনোনয়ন বৈধ করে ইসি।

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০১:০৪ পিএম

কক্সবাজার-২ আসনে জামায়াতে ইসলামীর (সহকারী সেক্রেটারি জেনারেল) প্রার্থী হামিদুর রহমান আযাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আপিলের পর আজ শনিবার সকালে হামিদুর রহমান আযাদের মনোনয়ন বৈধ করে ইসি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের গত ২ জানুয়ারি হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। যথাযথ নথিপত্র উপস্থাপন করতে না পারায় তাঁর মনোনয়ন বাতিল করা হয়। 

ওই সময় জেলা রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, একটি মামলার যথাযথ নথিপত্র উপস্থাপন করতে না পারায় কক্সবাজার-২ আসনে জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

এরপর প্রার্থীতা ফিরে পেতে নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনে আপিল করেন তিনি।

এ ছাড়া জাতীয় পার্টি থেকে ২৫টি আপিল করা হয়েছে। আজ শুনানি হয়েছে পাঁচটি আসনের। এর বৈধ হয়েছে চারটি আসনের। সেগুলো হলো– চাপাইনবাবগঞ্জ-২, নারায়ণগঞ্জ-৪, নরসিংদী-১ ও শরীয়তপুর-১ আসন। এ ছাড়া গাইবান্ধা-১ আসনের জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী মনোনয়নের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর