৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২১ নভেম্বর সমাবেশ ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে শুরু হবে কর্মসূচি। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
আজ বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে, দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব কর্মসূচি ঘোষণা করেন।
এর মধ্যে ২৯ নভেম্বর ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে কর্মসূচি পালন করবে জামায়াত ইসলামী। একই ইস্যুতে ৩০ নভেম্বর জেলা সদরে কর্মসূচি হবে।
এ ছাড়া ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ১৯ ডিসেম্বর ওসমান হাদীর শাহাদাতবার্ষিকীতে কর্মসূচি পালন করবে দলটি।


